Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Dengue Death: ফের ডেঙ্গির ছোবল শহরে! সোনারপুরে মৃত্যু হল একই পরিবারের দু'জনের

অভিযোগ, পুরসভার গাফিলতি আর নিয়মিত পরিষেবা না থাকাই এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ।

Dengue Death: ফের ডেঙ্গির ছোবল শহরে! সোনারপুরে মৃত্যু হল একই পরিবারের দু'জনের

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 26 October 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: রাজপুর-সোনারপুরে ফের ডেঙ্গির থাবা। একই পরিবারের দু’জনের মৃত্যু হল রবিবার। অভিযোগ, পুরসভার গাফিলতি আর অনিয়মিত পরিষেবার জন্যই এই ভয়াবহ পরিস্থিতি।

ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান এম. আর. বাঙ্গুর হাসপাতালে। এর আগে, চলতি মাসের ৬ তারিখে তাঁর স্বামী বিপ্লব সরদার (৪৫)-ও ডেঙ্গি আক্রান্ত হয়েই প্রাণ হারান। পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকা।

স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, 'নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না, মশা মারার ওষুধ ছিটানোও অনিয়মিত। পুরসভার অবহেলার জেরেই এখন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে।' আতঙ্কে অনেক পরিবারই ইতিমধ্যেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

রবিবার কাউন্সিলর দেবব্রত মণ্ডল ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ বাসিন্দারা ঘিরে ধরেন তাঁকে। পুরসভার পরিষেবা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান। তবে এই সব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলেন, 'পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় এত সমস্যা। মানুষের অসচেতনতার কারণেই এমনটা ঘটছে।'

তবুও বাসিন্দাদের বক্তব্য, 'পুর প্রশাসনের গাফিলতি তো রয়েছেই। ডেঙ্গি ছড়ানোর প্রধান কারণ এটাই। নিয়মিত ফগিং বা পরিষ্কার না হওয়ায় গোটা এলাকায় লোকজন মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।'


```