
ছাদ থেকে পড়ে পেটে গেঁথে গেল লোহার গ্রিল! নাবালকের মৃত্যু
শেষ আপডেট: 29 September 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঘুড়ি ওড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ বছরের নাবালকের। ছাদের পা পাঁছিল থেকে পড়ে যাওয়ার সময়ে পেটে গেঁথে গেল লোহার গ্রিল। মাতলা ২ নম্বর পঞ্চায়েতে বিদ্যাধরী পাড়া কলোনি এলাকায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শোকস্তব্ধ হয়ে পড়েছে এলাকা।
নাবালকের বাড়ি ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের বিদ্যাধরী পাড়া কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে নাবালক ছাদের ঘুড়ি ওড়াতে উঠেছিল। ক্যানিং ১ ব্লকের বিডিও অফিসে পাশে ছাদ উঠেছিল তারা। বিডিও অফিসেই মধ্যেই একটি বেল গাছ রয়েছে। কয়েকজন বন্ধু তাকে বেল পাড়তে বলে। ছাদের ধারে গাছে থেকে বেল পাড়ছিল নাবালক ও তার বন্ধুরা। তখনই পা পিছলে যায় নাবালকের। ছাদ থেকে পড়ে যায় সে। সেখান থেকে মাটি পড়ার আগে পাঁচিলে গ্রিলের রডে ঢুকে যায় তার শরীর। পেটে গেঁথে যায় লোহার রড। এমন দৃশ্য দেখে তার বন্ধুরা আঁতকে ওঠে। পাড়ায় খবর দেয়।
পরে স্থানীয়রা গিয়ে ওই নাবালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁরা তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবুরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। এর পরে শোকস্তব্ধ হয়ে পড়েছে এলাকা। ছেলের মৃত্যু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে নাবালিকের মা। তিনি জানিয়েছেন, তিনি ওই সময়ে বাড়িতে ছিলেন না। সেই সময়ে ওই নাবালক খেলতে বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়ি ফেরার পর এই ঘটনা জানতে পারে। ছেলে এই ভাবে চলে যাওয়াকে মানতে পারছেন না। ক্রমাগতই কেঁদে চলেছে।