Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

চলন্ত বাসের চাকা ছিটকে গিয়ে পড়ল পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণ বাঁচল যাত্রীদের

যাত্রী বোঝাই বাসটি অহল্যা বাই রোড ধরে যাওয়ার সময় চণ্ডীতলার কলাছড়ার কাছে আসতেই ঘটে বিপত্তি।

চলন্ত বাসের চাকা ছিটকে গিয়ে পড়ল পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণ বাঁচল যাত্রীদের

বাসের চাকা ছিটকে পুকুরে

শেষ আপডেট: 25 July 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের একটি বাস আরামবাগ ডিপো থেকে ধর্মতলায় যাচ্ছিল। যাত্রী বোঝাই বাসটি অহল্যা বাই রোড ধরে যাওয়ার সময় চণ্ডীতলার কলাছড়ার কাছে আসতেই ঘটে বিপত্তি। বাসের সামনের ডানদিকের একটি চাকা খুলে বেরিয়ে যায়। চাকাটি ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে। 

চাকা খুলে যাওয়ায় বাসটির ভারসাম্য হারিয়ে যায়। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাসটিকে কোনওমতে দাঁড় করিয়ে দেন। বিপদ বুঝে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

চালক শেখ শাহাবুদ্দিন জানিয়েছেন, আরামবাগ থেকে বাস ছাড়ার পর সোদপুরের কাছে চাকা থেকে আওয়াজ হচ্ছিল।শিয়াখালাতেও সেই আওয়াজ হয়। বাস থামিয়ে একবার দেখা হয়। তারপর বাস চলতে থাকে। গতিবেগ ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার। তিনি বলেন, "হঠাৎ করেই সামনের চাকা খুলে বেরিয়ে যায়। বাস ডানদিকে হেলে পড়ে। সেই অবস্থায় ব্রেক কষলে বাস উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। যাত্রীদের কথা ভেবে একটা চাকা ছাড়া ওই অবস্থাতেই বাস কিছুদূর নিয়ে যাই।তারপর গতি কমিয়ে বাস দাঁড় করিয়ে দিই।"

চালকের তৎপরতায় রক্ষা পেয়ে বাসের যাত্রী উৎপল দত্ত-কৃষ্ণেন্দু চক্রবর্তীরা বলেন, "মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি।চালকের উপস্থিত বুদ্ধিতে। সরকারি বাসে রক্ষণাবেক্ষণের অভাব আছে এই ঘটনা থেকে তা স্পষ্ট।" 


```