Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এবার সন্দেশেও 'জাস্টিস' স্লোগান, বোনের বিচার চেয়েই হবে ভাইয়ের মঙ্গল কামনা

ডাক্তাররা তো বটেই, ছাত্র, নাগরিক সমাজ, সাধারণ মানুষ এক সুরে গলা মিলিয়েছেন বিচারের দাবিতে। এবার ভাইফোঁটার দিন ভাইয়ের মঙ্গল কামনার পাশাপাশি বোনের বিচার চেয়ে সন্দেশে লেখা হল 'জাস্টিস'।

এবার সন্দেশেও 'জাস্টিস' স্লোগান, বোনের বিচার চেয়েই হবে ভাইয়ের মঙ্গল কামনা

'জাস্টিস' লেখা সন্দেশ

শেষ আপডেট: 1 November 2024 16:22

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে এবার তৈরি করা হয়েছে 'জাস্টিস' লেখা সন্দেশ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা বাংলা উত্তাল।

এত কিছুর পরেও একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের খবর আসছে। সুবিচার ও প্রতিবাদের কথা মাথায় রেখে তাই 'জাস্টিস' লেখা সন্দেশ বানানো হয়েছে। বিক্রিও হচ্ছে দেদার। 

সাদা সন্দেশের উপর আগুনের শিখা। তার ওপর ইংরেজিতে লেখা 'জাস্টিস', অর্থাৎ 'বিচার'। অশোকনগরের ওই মিষ্টির দোকানের মালিকের দাবি, হু হু করে বিক্রি হচ্ছে এই সন্দেশ।

সন্দেশ কিনতে আসা মানুষও জানাচ্ছেন, এই মিষ্টি প্রতিবাদের কথা বলে। ভাইয়ের মঙ্গল কামনায় বোনের বিচারে দাবিতে এই মিষ্টি সদর্থক বার্তা দেবে বলেই মনে করেন তাঁরা। পাশাপাশি মিষ্টি ব্যবসায়ীর ভাবনার প্রশংসাও করেছেন অনেকে। 

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে সরব রাজ্য থেকে দেশ। কর্মবিরতি, ধর্না, অবস্থান, অনশন করে ক্রমাগত বিচারের দাবি জানিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা।

'উই ডিম্যান্ড জাস্টিস' স্লোগানে এক হয়ে গিয়েছে আট থেকে আশি। ডাক্তাররা তো বটেই, ছাত্র, নাগরিক সমাজ, সাধারণ মানুষ এক সুরে গলা মিলিয়েছেন বিচারের দাবিতে। এবার ভাইফোঁটার দিন ভাইয়ের মঙ্গল কামনার পাশাপাশি বোনের বিচার চেয়ে সন্দেশে লেখা হল 'জাস্টিস'।


```