Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কুকুরের উপর হামলার প্রতিশোধ! ধারাল অস্ত্রের কোপে সপরিবারে জখম সোনারপুরের বিজেপি কর্মী 

শুক্রবার রাতে গোবিন্দ অধিকারী, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং ছেলে গৌরব অধিকারীর উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী।

কুকুরের উপর হামলার প্রতিশোধ! ধারাল অস্ত্রের কোপে সপরিবারে জখম সোনারপুরের বিজেপি কর্মী 

ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মীর পরিবার। প্রতীকী চিত্র।

শেষ আপডেট: 6 July 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কুকুরের উপর হামলা হয়েছিল। অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল সোনারপুরের চৌহাটির বাসিন্দা গোবিন্দ অধিকারী নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারকে। ঘটনাচক্রে ওই ব্যক্তি এলাকার সক্রিয় বিজেপি কর্মী। ঘটনায় পদ্ম শিবিরে ক্ষোভের আঁচ। 

অভিযোগ, শুক্রবার রাতে গোবিন্দ অধিকারী, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং ছেলে গৌরব অধিকারীর উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। এলোপাথাড়ি কোপ মারে তাঁদের। আর্ত চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। তখনই চম্পট দেয় দুষ্কৃতীরা। 

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান পড়শিরা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের এসএসকেএমের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ সুভাস দেবনাথ ও সুমিত দেবনাথ বলে দু’জনকে আটক করেছে।

বাবা-ছেলেকে জেরা করে পুলিশ অর্চন ভট্টাচার্য বলে এক ব্যক্তির নাম জানতে পেরেছে। সেই মূল অভিযুক্ত বলে পুলিশের দাবি। সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, অর্চন এলাকায় পশুপ্রেমী হিসেবে পরিচিত। একটা কুকুরের উপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে গোবিন্দ অধিকারীর পরিবারের সঙ্গে তাঁর গন্ডগোলের সূত্রপাত। গোবিন্দবাবু বিজেপির কর্মী হওয়ায় এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। গত  লোকসভা ভোটে ১৮৯ নম্বর বুথে তিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।  


```