Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

উত্তর ২৪ পরগনার বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন, ফাটছে একের পর এক সিলিন্ডার

উত্তর ২৪ পরগনার আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার।

উত্তর ২৪ পরগনার বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন, ফাটছে একের পর এক সিলিন্ডার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 December 2024 15:48

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার, অভিযোগ স্থানীয়দের। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ এলাকায়। তৃণমূল বিধায়কও পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন। 

৩৪ নং জাতীয় সড়কের লাগোয়া অনুরাধাপুরের কাছে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, অন্তত চারশোটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। অভিযোগ বেআইনি গ্যাসের কারবার চলছিল এই গ্যাস গোডাউনে। শুধু তাই নয়, ১৪ কেজির রান্নার গ্যাস ১৯ কেজি করে বিভিন্ন রেস্তোরাঁয় পাঠানো হত।

আজ দুপুর দুটো নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। দমকল সূত্রে খবর অন্তত চারশো সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। ঘটনার জেরে জাতীয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। অভিযোগ উঠছে, পুলিশ ঘটনাস্থলে এসে কার্যত দর্শকের ভূমিকায় ছিল। 

স্থানীয়দের কথায়, আজও ১৪ কেজির সিলিন্ডার ১৯ কেজি করে গ্যাস ভরা হচ্ছিল। ইলেকট্রিকের তার থেকে শট সার্কিট হয়ে আগুন লেগে যায়। দমকল আধিকারিকদের কথায়, চার কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই বিস্ফোরণ হতে থাকে। সাংঘাতিক কিছু ঘটে যেতে পারত। 

স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, তাঁরা এই বেআইনি গ্যাস গোডাউনের ব্যাপারে কিছুই জানতেন না। খুব বেশি দিন হয়নি এই গোডাউন তৈরি হয়েছে। তাঁরা শুধু জানতেন, গ্যাস মজুত থাকে ওই কারখানায়।  


```