Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্যারদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ! নিখোঁজ ছেলে বেঁচে না ফিরলে আত্মহত্যার হুমকি বাবা-মার

বছর ১৬-র মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মণ্ডল। পড়াশোনার সুবাদে হাওড়া আল-আমিন মিশনের হস্টেল থেকে পড়াশোনা করত। ২০২৫-এ মাধ্যমিক দেবে সে।

স্যারদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ! নিখোঁজ ছেলে বেঁচে না ফিরলে আত্মহত্যার হুমকি বাবা-মার

নিখোঁজ ছাত্রের বাবা-মা

শেষ আপডেট: 4 January 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: এবার খোদ শিক্ষকের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ। কার্যত হস্টেল ছাড়তে বাধ্য করা হল এবারের মাধ্যমিক পরীক্ষার্থীকে। ৩০ দিন হতে চলল তার খোঁজ নেই। জীবিত অবস্থায় ছেলে ফিরে না এলে আত্মহত্যার হুমকি ছাত্রের বাবা-মায়ের। ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে  আল-আমিন মিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বসিরহাট মহাকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বছর ১৬-র মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মণ্ডল। পড়াশোনার সুবাদে হাওড়া আল-আমিন মিশনের হস্টেল থেকে পড়াশোনা করত। ২০২৫-এ মাধ্যমিক দেবে সে।

পরিবার সূত্রে খবর, ২০২৪-এর ৬ ডিসেম্বর হঠাৎই হস্টেল ছেড়ে বেরিয়ে যায় সে। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে। মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ দায়ের করে উদয়নারায়ণপুর থানায়। নিখোঁজ ছাত্রের বাবা কুতুবউদ্দিন মোল্লা, মা রোজিনা বিবি জানান, 'আমরা আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের খোঁজ পাইনি। মিশনে গেলে কর্তৃপক্ষ বলে, এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন খুঁজছে।

২১ ডিসেম্বরও আব্বাসের দুই সহপাঠী হস্টেল ছেড়ে চলে গিয়েছিল। ২৪ ঘণ্টা পরে প্রশাসন তাদের কলকাতার  এসপ্ল্যানেড থেকে উদ্ধার করে। কিন্তু ৩০ দিন পেরোলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার কয়েকদিন বাদে আব্বাসের হাতে লেখা চারটে চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে সে। বলেছে, 'স্যার আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না। আমাকে ক্ষমা করবেন।'

৬ ডিসেম্বর সন্ধেবেলা হস্টেল থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দিয়েছে। দুই শিক্ষক সজিবুল ও ফিরোজবাবুর বিরুদ্ধে লেখা চিঠি নিয়ে উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নড়েচড়ে বসেছে পরিবারের লোকজনরা।

তাঁদের কথায়, 'আমার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হস্টেল ছাড়তে বাধ্য করিয়েছেন ওই দুই শিক্ষক। রীতিমতো র‍্যাগিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আমি যে কোনও মূল্যে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে চাই। না হলে আমরা আত্মহত্যা করব।'


```