Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

খাতায় কলমে দেখানো হয়েছে রাস্তা তৈরি, অথচ একটা ইটও পড়েনি! ক্ষোভ হিঙ্গলগঞ্জের মানুষদের

ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের রূপমারী গ্রাম পঞ্চায়েতের। সেখানকার পরিচিত পোস্ট মাস্টারের বাড়ি সংলগ্ন প্রায় ১০০ মিটারের বেশি একটি মাটির রাস্তা রয়েছে। যার অবস্থা অত্যন্ত খারাপ।

খাতায় কলমে দেখানো হয়েছে রাস্তা তৈরি, অথচ একটা ইটও পড়েনি! ক্ষোভ হিঙ্গলগঞ্জের মানুষদের

কংক্রিটের বোর্ডে লেখা রাস্তা তৈরির কথা

শেষ আপডেট: 25 November 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: এবার রাস্তা তৈরি নিয়েও দুর্নীতির অভিযোগ। খাতায় কলমে দেখানো হচ্ছে রাস্তা তৈরি হয়েছে, অথচ বাস্তবে একটা ইট পর্যন্ত পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের রূপমারী গ্রাম পঞ্চায়েতের। সেখানকার পরিচিত পোস্ট মাস্টারের বাড়ি সংলগ্ন প্রায় ১০০ মিটারের বেশি একটি মাটির রাস্তা রয়েছে। যার অবস্থা অত্যন্ত খারাপ।

ওই রাস্তা তৈরি করার কথা চলছিল অনেকদিন থেকেই। পরে ঘটা করে কংক্রিটের বোর্ড লাগানো হয়। যেখানে গোদা গোদা করে লিখে রাখা হয়েছে, 'মাটির রাস্তা-সহ ইটের কাজ'।

কিন্তু বাস্তবের ছবিটা একেবারে এর উল্টো। শুধুমাত্র মাটির রাস্তাটাই হয়েছে। ইটের কাজ আর হয়নি। জানা যাচ্ছে এই রাস্তা তৈরিতে নাকি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এদিকে কাজ হয়েছে নামমাত্র। তার খরচ বাদে বাকি টাকা কোথায় গেল সে নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয়দের কথায়, এই রাস্তা তৈরিতেও দুর্নীতি হয়েছে। তাঁদের প্রশ্ন, কেন শুধুমাত্র মাটির কাজ করেই ক্ষান্ত থাকল প্রশাসন, ইটের কাজ হল না কেন? 

তাঁদের দাবি, ফলাও করে রাস্তা তৈরি হয়ে গিয়েছে লিখলেই তো হবে না, অবিলম্বে রাস্তা তৈরির কাজ শেষ হোক। পাশাপাশি তাঁরা জানান, দুর্নীতির টাকা কোথায় গেল তাও তদন্ত করতে হবে।


```