Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মুকেশ কন্যা ঈশার বিয়েতে পারফর্ম করবেন পপ ডিভা বিয়ন্সে?

দ্য ওয়াল ব্যুরো: খবর উড়ছে সে রকমই। ইতালির তৃতীয় বৃহত্তম লেক কোমোর অভিজাত প্যালেস ‘দ্য ভিলা ডি এস্টে’ যদি বাগদান পর্ব সারা হয়, তাহলে প্রাক বিয়ের জাঁকজমকে পপ ডিভার উপস্থিতি ততটা অস্বাভাবিক নয়। অন্তত নেটিজেনদের তাই মত। ডিসেম্বরেই পিরামল রিয়ে

মুকেশ কন্যা ঈশার বিয়েতে পারফর্ম করবেন পপ ডিভা বিয়ন্সে?

শেষ আপডেট: 23 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: খবর উড়ছে সে রকমই। ইতালির তৃতীয় বৃহত্তম লেক কোমোর অভিজাত প্যালেস ‘দ্য ভিলা ডি এস্টে’ যদি বাগদান পর্ব সারা হয়, তাহলে প্রাক বিয়ের জাঁকজমকে পপ ডিভার উপস্থিতি ততটা অস্বাভাবিক নয়। অন্তত নেটিজেনদের তাই মত। ডিসেম্বরেই পিরামল রিয়েলটির মালিক আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ঈশা। দীর্ঘ দিনের বন্ধু আনন্দ। পিরামল ও অম্বানী পরিবারের বন্ধুত্বও প্রায় চার দশকের। অম্বানী ঘনিষ্ঠদের মতে, ১০ ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে। তার আগে ৮ ও ৯ ডিসেম্বর উদয়পুরে হবে প্রি-ওয়েডিং পার্টি। সেখানেই নিমন্ত্রিতদের তালিকায় নাকি রয়েছে পপ ডিভা বিয়ন্সের নাম। অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বিয়ন্সে। গত মাসে ইতালির লেক কোমোতে আনন্দ-ঈশার বাগদানের অনুষ্ঠানও ছিল এলাহি। নর্দান ইতালির এই লেক কোমোর অন্দরসজ্জা ও এনগেজমেন্ট ভেনুতে হাজির তারকাদের শেয়ার করা ছবি দেখে এমনিতেই চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। বিশ্বের সেরা রোম্যান্টিক জায়গাগুলির একটি এই ভিলা। নর্দান ইতালির ল্যাম্বার্ড অঞ্চলে আল্পস পর্বতমালার একদম গা ঘেঁষে অবস্থিত এই ভিলায় ঢুঁ মারেন নামী হলিউড তারকারা। প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনস, সোনম কপূর, আনন্দ আহুজা, অনিল কপূরের মতো তারকারা উপস্থিত ছিলেন ঈশার এনগেজমেন্টে। মণীশ মলহোত্রর ডিজাইনার পোশাকে সেজেছিলেন তারকারা। উদয়পুরে দু’দিন ধরে চলবে প্রাক-বিয়ের নানা আচার-অনুষ্ঠান। তার মধ্যে বেশ জমকালো হতে পারে সঙ্গীত। সেখানেই পারফর্ম করতে পারেন বিয়ন্সে। মার্কিন পপ স্টারের পারফরম্যান্সের সঙ্গে তাল মেলাতে দেখা যেতে পারে বলিউড স্টারদেরও। তবে উদয়পুরের পার্টিতে নিমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন সে বিষয়ে এখনও মুখ খোলেনি অম্বানী পরিবার।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```