Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

২৩ বছরের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির বারান্দায় পাওয়া গেল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ঝুলন্ত মৃতদেহ (23-Year-Old Social Media Influencer Dies)। ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ২৩ বছরের তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ছত্তীসগড়

২৩ বছরের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

শেষ আপডেট: 28 December 2022 06:18

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির বারান্দায় পাওয়া গেল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ঝুলন্ত মৃতদেহ (23-Year-Old Social Media Influencer Dies)। ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ২৩ বছরের তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ছত্তীসগড়ের (Chhattisgarh) রায়গড়ে। মৃতা তরুণীর নাম লীনা নাগবংশী (Leena Nagvanshi)। তিনি স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। টিকটক এবং ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন লীনা।ইনস্টাগ্রামে তাঁর ১০ হাজারের বেশি অনুরাগী ছিলেন।

তরুণীর মা জানিয়েছেন, এদিন বারান্দায় বসে পড়াশোনা করছিলেন লীনা। সেই সময় কিছু কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ঘণ্টাখানেক পর ফিরে এসে দেখেন, গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন লীনা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

লীনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী। তবে মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তাঁর ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সত্যিই আত্মহত্যা, নাকি লীনার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ছিনতাইয়ে বাধা, বাগনানে শিশুকন্যার সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন ভিনরাজ্যের মহিলা


```