Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১০ ঘণ্টার রুদ্ধশ্বাস পুলিশি অ্যাকশন, গুলিতে মৃত অভিযুক্ত! উদ্ধার ২৩ পণবন্দি শিশু

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন অভিভাবকরা। উদ্ধার করা হল তাঁদের বাচ্চাদের। টানা ১০ ঘণ্টার স্নায়ুযুদ্ধের পরে মুক্ত হল তারা। অভিযুক্তকে অবশ্য জীবিত গ্রেফতার করা যায়নি। পুলিশের গুলিতে নিহত হয়েছে সে। প্যারোলে ছাড়া পেয়ে নিজের স

১০ ঘণ্টার রুদ্ধশ্বাস পুলিশি অ্যাকশন, গুলিতে মৃত অভিযুক্ত! উদ্ধার ২৩ পণবন্দি শিশু

শেষ আপডেট: 31 January 2020 03:38

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন অভিভাবকরা। উদ্ধার করা হল তাঁদের বাচ্চাদের। টানা ১০ ঘণ্টার স্নায়ুযুদ্ধের পরে মুক্ত হল তারা। অভিযুক্তকে অবশ্য জীবিত গ্রেফতার করা যায়নি। পুলিশের গুলিতে নিহত হয়েছে সে। প্যারোলে ছাড়া পেয়ে নিজের স্ত্রী, নিজেরই এক বছরের শিশুকন্যা এবং কুড়ি জনেরও বেশি শিশুকে পণবন্দি করে রেখেছিল হত্যায় অভিযুক্ত এক ব্যক্তি। সুভাষ বথাম নামে ওই ব্যক্তির বাড়ি পশ্চিম উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলায়। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে সে নিজের স্ত্রী-কন্যা ও ওই শিশুদের পণবন্দি করে রেখেছে। দশ ঘণ্টা ধরে লাগাতার চেষ্টা চালানোর পরে শেষমেশ অভিযুক্ত ওই ব্যক্তি নিহত হয়েছে পুলিশের গুলিতে। উদ্ধার করা হয়েছে পণবন্দি শিশুদের। পুলিশ সূত্রে জানা গেছে, মেয়ের জন্মদিনের কথা বলে গ্রামের বেশ কয়েক জন বাচ্চাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিল সুভাষ বথাম। নিমন্ত্রিতরা যখন সকলেই তার বাড়িতে চলে আসে তখন একেবারে বন্দুকের নলের মুখে সে সকলকে পণবন্দি করে ফেলে। এই তালিকা থেকে সে বাদ দেয়নি নিজের স্ত্রী ও সন্তানকেও।

আরও পড়ুন: ফারুকাবাদ পণবন্দি কাণ্ড: মুক্তির পরেই পিটিয়ে মারা হল নিহত অভিযুক্তের স্ত্রীকেও

বেশ কিছুক্ষণ কেটে গেলেও যখন কারও বাচ্চাই বাড়িতে ফেরেনি তখন প্রতিবেশীরা এসে অভিযুক্তের দরজায় ঘা দিতে শুরু করেন। সুভাষ তখন প্রতিবেশীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে এবং ঘোষণা করে দেয়, পুলিশকে যেন জানিয়ে দেওয়া হয় যে, সে পণবন্দিদের গুলি করে মেরে ফেলবে। পুলিশ জানিয়েছে, যখন তারা পিসিআর ভ্যান নিয়ে সেখানে হাজির হয় তখন নিজের বাড়ি থেকে ওই গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সুভাষ। তাদের লক্ষ্য করে বোমাও ছোড়ে। দ্রুত ঘটনাস্থলে চলে আসে সন্ত্রাসদমন শাখার কমান্ডো এবং কানপুর জোন ইনস্পেক্টর জেনারেলের নেতৃত্বে পুলিশবাহিনী। উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক ওপি সিং সাংবাদিকদের জানান, যাতে কোনও পণবন্দির কোনও রকম ক্ষতি না হয় তা নিশ্চিত করতে চাইছে পুলিশ। তিনি বলেন, “বিশেষ ভাবে প্রশিক্ষিত একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুদের নিরাপত্তার ব্যাপারটিতেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। পরিস্থিতি খুবই কঠিন, সব পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গেছেন। আমরা কোনও রকম ক্ষতি ছাড়াই শিশুদের উদ্ধার করতে চাই। ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করছেন স্থানীয় বিধায়ক নগেন্দ্র সিং।” পুলিশ মনে করছে, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে থাকতে পারে সুভাষ বথাম। সে বারবারই চিৎকার করে দাবি করছিল যে সে পুরোপুরি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের ওসি (আইনশৃঙ্খলা) আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। তিনি বলেন, “আমাদের বাহিনী ওখানে রয়েছে, আমরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলছি। আমরা আশা করছি যে ওই শিশুদের খুব শীঘ্রই উদ্ধার করতে পারব। আমাদের নির্দিষ্ট কৌশল রয়েছে, কিন্তু সেসব কথা আমরা গণমাধ্যমের সামনে বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে পারি যে শিশুরা সুরক্ষিত রয়েছে এবং সুরক্ষিতই থাকবে।” সমস্যার সমাধানে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  

```