Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, সকাল থেকেই জলমগ্ন রাজধানী

দ্য ওয়াল ব্যুরো: আকাশ কালো করে তুমুল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। জায়গায় জায়গায় শিলাবৃষ্টি হওয়ার ফলে একধাক্কায় নেমে গেছে তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ছবিটা ঠিক এই রকমই। জল জমে ট্রাফিকের অবস্থা তথৈবচ। বিরাট যানজটে আটকে গেছে জনজ

শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, সকাল থেকেই জলমগ্ন রাজধানী

শেষ আপডেট: 21 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আকাশ কালো করে তুমুল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। জায়গায় জায়গায় শিলাবৃষ্টি হওয়ার ফলে একধাক্কায় নেমে গেছে তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ছবিটা ঠিক এই রকমই। জল জমে ট্রাফিকের অবস্থা তথৈবচ। বিরাট যানজটে আটকে গেছে জনজীবন। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা চোখ রাঙাচ্ছে রাজধানী শহরে। তার জেরেই কখনও মাঝারি ও কখনও ভারী বৃষ্টি হচ্ছে শহরজুড়ে । গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের নানা অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আজও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। https://twitter.com/dtptraffic/status/1087560786845753345 https://twitter.com/dtptraffic/status/1087567646575525894 সারা রাত ধরে চলা বৃষ্টিতে দিল্লির বিভিন্ন জায়গায় জল জমেছে। মথুরা রোড, আশ্রম চক, মূলচন্দ আন্ডারপাস, বিহারি কলোনী, সাবিত্রী সিনেমা এলাকা জলমগ্ন। বৃষ্টির সঙ্গে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইছে। আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। https://twitter.com/ANI/status/1087550061549096960 দমকা হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন প্রান্তে বড় গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর। রাস্তায় গাড়ির সারি, জলের তলায় রেললাইন, ছাতা মাথায় সর্ব ক্ষণ যাতায়াত সেই সঙ্গে  ট্রেনে, বাসে নিত্যযাত্রীদের মারাত্মক ভিড়। সকাল থেকেই কুয়াশার কারণে ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে। বিলম্ব হয়েছে উড়ানেও। সুভাষনগর ও পশ্চিম বিহার এলাকায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে শিলাবৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ ও উত্তর রাজস্থানের বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

```