Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতায় ২১ বছরের তরুণের ব্রেন ডেথ, কিডনি প্রতিস্থাপিত হচ্ছে ৬৪ বছরের প্রৌঢ়র শরীরে

পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ২১ বছরের তরুণ। চিকিৎসা চলাকালীনই শ্যামনগরের ওই তরুণের ব্রেন ডেথ হয়ে যায়। পরিবারের সম্মতিতে মঙ্গলবার তাঁর কিডনি প্রতিস্থাপিত হচ্ছে ৬৪ বছরের এক প্রবীণের শরীরে। কলকাতার রুবি হাসপাতালে চলছে জটিল এই অস্ত্রোপচার।

কলকাতায় ২১ বছরের তরুণের ব্রেন ডেথ, কিডনি প্রতিস্থাপিত হচ্ছে ৬৪ বছরের প্রৌঢ়র শরীরে

শেষ আপডেট: 14 November 2023 20:55

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ২১ বছরের তরুণ। চিকিৎসা চলাকালীনই শ্যামনগরের ওই তরুণের ব্রেন ডেথ হয়ে যায়। পরিবারের সম্মতিতে মঙ্গলবার তাঁর কিডনি প্রতিস্থাপিত হচ্ছে ৬৪ বছরের এক প্রবীণের শরীরে। কলকাতার রুবি হাসপাতালে চলছে জটিল এই অস্ত্রোপচার।

মঙ্গলবার সন্ধেয় এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার (অপারেশনস) শুভাশিস দত্ত। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন উত্তর ২৪ পরগনার ভাটপাড়া শ্যামনগরের বাসিন্দা দীপ কুমার রায়। অ্যাপোলো হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। সম্প্রতি ওই কিশোরের ‘ব্রেন ডেথ’ হয়ে যায়।

এদিকে কসবার শান্তিপল্লীর বাসিন্দা ৬৪ বছর বয়েসী নির্মল কুমার সামালের দুটি কিডনিই বিকল। চিকিৎসকরা অবিলম্বে তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন।

কীভাবে কিডনি জোগাড় হবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিল সামাল পরিবার। এদিকে ছেলে হারালেও অন্যের শরীরে দীপের অঙ্গ প্রতিস্থাপনে সম্মতি ছিল পরিবারের। বিষয়টি জনতে পেরে সামাল পরিবার দীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। দুই পরিবারের সম্মতিতে মঙ্গলবার সন্ধেয় ২১ বছরের তরুণের কিডনি প্রতিস্থাপিত হতে চলেছে প্রৌঢ়ের দেহে।

হাসপাতাল সূত্রে খবর, কিডনি প্রতিস্থাপনের জন্য হাসপাতালের তরফে চিকিৎসকদের একটি বিশেষ দল তৈরি করা হয়। তাঁরাই ওই প্রৌঢ়ের শারীরিক পরীক্ষা করেন। এরপর প্রটোকল মেনে শুরু হয় কিডনি প্রতিস্থাপনের কাজ।


```