Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যোগী রাজ্যে নির্বাচনের ডিউটি করতে গিয়ে করোনায় মৃত ২ হাজার ভোটকর্মী

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলে পঞ্চায়েত ভোট (election) হয়েছে উত্তরপ্রদেশে (UP)। যথাসময়ে তার ফলও ঘোষিত। কিন্তু সে রাজ্যের সরকারি নথি থেকেই জানা গেল এই ভোটের সময় হাজার দুয়েকেরও বেশি ভোটকর্মীর প্রাণ গিয়েছে। সব ক্ষেত্রেই ঘাতক করোনা (Covid 19)। প্র

যোগী রাজ্যে নির্বাচনের ডিউটি করতে গিয়ে করোনায় মৃত ২ হাজার ভোটকর্মী

শেষ আপডেট: 13 September 2021 12:13

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলে পঞ্চায়েত ভোট (election) হয়েছে উত্তরপ্রদেশে (UP)। যথাসময়ে তার ফলও ঘোষিত। কিন্তু সে রাজ্যের সরকারি নথি থেকেই জানা গেল এই ভোটের সময় হাজার দুয়েকেরও বেশি ভোটকর্মীর প্রাণ গিয়েছে। সব ক্ষেত্রেই ঘাতক করোনা (Covid 19)। প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ কোভিড অতিমহামারীর মধ্যে ভোটের আয়োজন নিয়ে বিতর্ক আছেই। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়েও কম জলঘোলা হয়নি। কিন্তু উত্তরপ্রদেশের সরকারি পরিসংখ্যান বলছে এপ্রিল মাসে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সে রাজ্যে তাতে করোনার মধ্যে ভোটের ডিউটি করতে গিয়ে সংক্রমিত হয়েছেন বহু কর্মী। তাঁদের মধ্যে ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই আবার স্কুল শিক্ষক। তাঁদের সংখ্যা ৯৫ শতাংশ। ১৫ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চার দফায় উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট হয়েছিল। ফল ঘোষণা হয়েছিল ২ মে। এই সময়কালের মধ্যে উত্তরপ্রদেশের মোট ২ হাজার ১২৮ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩১ জনের মৃত্যুর কারণ কোভিড নয়। মৃতদের প্রত্যেকের পরিবার পিছু ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শিগগিরই এই ক্ষতিপূরণের তাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে যোগী রাজ্যের সরকার। সকলকে ক্ষতিপূরণ দিতে সরকারের মোট ৬৩৩.২৫ কোটি টাকা খরচ হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```