Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সৌরভ ভক্তদের জন্য সুখবর, তিন বছরের জন্য বোর্ড সভাপতি হতে পারেন দাদা

দ্য ওয়াল ব্যুরো : প্রথম কোনও প্রাক্তন অধিনায়ক হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বর্তমানে তাঁর স্থায়িত্ব মাত্র ১০ মাস। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার পরেই তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে তাঁকে। তবে হঠ

সৌরভ ভক্তদের জন্য সুখবর, তিন বছরের জন্য বোর্ড সভাপতি হতে পারেন দাদা

শেষ আপডেট: 11 November 2019 14:25

দ্য ওয়াল ব্যুরো : প্রথম কোনও প্রাক্তন অধিনায়ক হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বর্তমানে তাঁর স্থায়িত্ব মাত্র ১০ মাস। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার পরেই তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে তাঁকে। তবে হঠাৎ করেই পরিস্থিতি বদল হওয়ার ইঙ্গিত দেখা দিচ্ছে। সেরকম হলে দশ মাস নয়, পুরো তিন বছরের জন্যই বোর্ড সভাপতি হতে পারবেন সৌরভ। কিন্তু কী ভাবে? লোধা কমিটির সুপারিশ অনুযায়ী ছ’বছর ধরে যদি কেউ ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পরের তিন বছর তিনি প্রশাসনের কোনও কাজে অংশগ্রহণ করতে পারবেন না। ২০১৪ সাল থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। অন্যদিকে ওই সময় থেকেই গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন বর্তমান বোর্ড সচিব জয় শাহ। সুতরাং দু’জনের হাতেই মাত্র ১০ মাস সময় রয়েছে। এই পরিস্থিতিতে বোর্ডের সংবিধানে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, সামনে ৮৮ তম বার্ষিক সাধারণ সভার বৈঠকে ১২ দফা এজেন্ডা আনতে চলেছে বোর্ড। তার মধ্যে রয়েছে এই নতুন নিয়মও। এই নিয়ম অনুযায়ী যদি কোনও ব্যক্তি বিসিসিআই-এ লাগাতার দু’বার প্রেসিডেন্ট অথবা সচিবের দায়িত্ব পালন করে থাকেন তাহলে তাঁকে তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। কিন্তু রাজ্য ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই বিসিসিআই-এর অন্দরমহলে এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সবাই একটা কথা স্বীকার করেছেন যে মাত্র ১০ মাস দায়িত্ব নিয়ে ঠিকমতো সব পরিকল্পনা রূপায়ণ করা সম্ভব নয়। অন্তত তিন বছরের দায়িত্ব তাঁদের পাওয়া উচিত। এই ব্যাপারে সৌরভের উপরেই ভরসা দেখাচ্ছেন সবাই। আর বোর্ডের নিয়ম অনুযায়ী বার্ষিক সাধারণ সভার বৈঠকে কোনও প্রস্তাবে যদি সভার তিন চতুর্থাংশ সদস্য সম্মতি দেন তাহলেই সেই প্রস্তাবকে আইনে পরিণত করা সম্ভব হয়। জানা যাচ্ছে, এই কুলিং অফ পিরিয়ডের প্রস্তাবও আইনে পরিণত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই যদি হয়, তাহলে নভেম্বরের বার্ষিক সাধারণ সভার বৈঠকের পরেই তিন বছরের জন্য দায়িত্ব পেয়ে যাবেন সৌরভরা। সে ক্ষেত্রে যে যে পরিকল্পনা তিনি নিয়েছেন তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি সময় পাবেন দাদা।

```