Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জ্বলছে উত্তর-পূর্ব, পর্যটকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্বের একাধিক রাজ্য। ইতিমধ্যেই অসম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্তব্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মান

জ্বলছে উত্তর-পূর্ব, পর্যটকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন

শেষ আপডেট: 14 December 2019 03:40

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্বের একাধিক রাজ্য। ইতিমধ্যেই অসম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্তব্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে বিক্ষোভকারীদের। এই পরিস্থিতিতে ভারতের এই অংশে বেড়াতে আসার ক্ষেত্রে পর্যটকদের সতর্ক করল আমেরিকা ও ব্রিটেন। রীতিমতো নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে দুই দেশ। ব্রিটেনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “নাগরিকত্ব আইনের প্রতিবাদ ভারতের বেশ কিছু রাজ্যে দেখা যাচ্ছে। খবর এসেছে ভারতের উত্তর-পূর্বে, বিশেষ করে অসম ও ত্রিপুরাতে বিক্ষোভ বড় আকার নিয়েছে। গুয়াহাটিতে কার্ফু জারি করা হয়েছে ও অসমের ১০ জেলায় মোবাইল পরিষেবা বন্ধ। তাই এই এলাকায় বেড়াতে গেলে সমস্যায় পড়তে পারেন পর্যটকরা।” নির্দেশিকায় আরও বলা হয়েছে, কারও যদি খুবই গুরুত্বপূর্ণ কোনও কারণে সেখানে যেতেই হয়, তাহলে যেন তিনি এই নির্দেশিকায় জানানো সব বিষয় মাথায় রাখেন ও যে যে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তা মেনে চলেন। এছাড়াও তিনি বা তাঁরা যেন সবসময় ব্রিটেনের পর্যটন দফতরের সঙ্গে যোগাযোগ রাখেন। আমেরিকার তরফে জারি করা বিবৃতিতেও প্রায় একই কথা লেখা রয়েছে। তবে তারা অসমে এই মুহূর্তে কাউকে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে অসম। ভাঙচুর, অগ্নিসংযোগ ও মৃত্যুর খবর এসেছে। ১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। ৬৫ জন গ্রেফতার হয়েছে। গোলমাল থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

আরও পড়ুন নাগরিকত্ব: কলকাতা ও জেলায় অশান্তির আশঙ্কা, শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার অসমে পুলিশের গুলিতে তিন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। গুয়াহাটির লাসিতনগরে গুলি চালানোয় মৃত্যু হয় দীপাজ্জ্বল দাসের। তিনি গুয়াহাটির সৈনিক ভবনের ক্যান্টিনের কর্মী। নিহত যুবকের বাড়ি অসমের ছয়গ্রামে। গুয়াহাটিরই হাতিগাঁও এলাকার শঙ্করপথে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা টানা পাথর ছু়ড়তে শুরু করলে এক সময় গুলি চালায় পুলিশ। তাতে আরও এক আন্দোলনকারীর মৃত্যু হয়। তৃতীয় বার গুলি চালানো হয়েছে গুয়াহাটিরই বৈশিষ্ট্যের নতুন বাজারে। দ্বিতীয় ও তৃতীয় ঘটনায় মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধান্ত হয়, অসমের অন্তত ১০টি জেলায় আরও ৪৮ ঘণ্টা ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হবে। গুজব রুখতে বুধবার ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন।

আরও পড়ুন চার কর্মসূচির ডাক মমতার, বিরোধীনেত্রীর ভূমিকায় আন্দোলনে নামছেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত অসমে আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। গুয়াহাটির ইউনিফায়েড কমান্ডারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ওদালগুড়ি, শোণিতপুর, ডিব্রুগড়, ডিমহাস-সহ বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

```