Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বাংলাদেশে সংঘর্ষে মৃত্যু নিয়ে উঠল প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক মাস ধরেই বাংলাদেশের নানা স্থানে মাদক ব্যবসায়ীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে মৃত্যুর খবরও আসছে নিয়মিত। কিন্তু শরিয়তপুরে এক যুবকের 'সংঘর্ষে মৃত্যু' নিয়ে প্রশ্ন তুলেছে তা

বাংলাদেশে সংঘর্ষে মৃত্যু নিয়ে উঠল প্রশ্ন

শেষ আপডেট: 4 September 2018 09:20

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক মাস ধরেই বাংলাদেশের নানা স্থানে মাদক ব্যবসায়ীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে মৃত্যুর খবরও আসছে নিয়মিত। কিন্তু শরিয়তপুরে এক যুবকের 'সংঘর্ষে মৃত্যু' নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। যুবকের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে আগেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। নিহত ব্যক্তির নাম সুমন পাহাড়।  বয়স ২৩। পুলিশ বলেছে, সুমনের বিরুদ্ধে মাদক পাচার, তোলাবাজি সহ নানা অভিযোগে ১১টি মামলা আছে। মঙ্গলবার রাত আড়াইটার সময় সে পালং ইউনিয়নের ছয়গাঁও সড়কের পাশে শুকুর তালুকদারের মেহগনি বাগানে যায়। সেখানে অন্য মাদক পাচারকারীদের সঙ্গে সে দর কষাকষি করছিল। এমন সময় পুলিশ সেখানে হানা দেয়। মাদক পাচারকারীরা পুলিশের দিকে ককটেল ছোঁড়ে, গুলি চালায়।  পুলিশ পালটা গুলি চালালে সুমন মারা পড়ে। সুমনের স্ত্রী বৃষ্টি বলেন, ১ সেপ্টেম্বর আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।  এখন শুনছি পুলিশের সঙ্গে গুলির যুদ্ধে মারা গিয়েছে।

```