Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

'যদি আর বাঁশি না বাজে’ কাজি নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান

দ্য ওয়্যাল ব্যুরো: ‘আমি চিরতরে দূরে চলে যাব/ তবু আমারে দেব না ভুলিতে।’ রবীন্দ্রনাথের সঙ্গেই উচ্চারিত হত তাঁর নাম। তবু কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ঠিক কবে জানে না অধিকাংশ বাঙালিই। ১৯৭৬ সালে চলে গিয়েছেন ‘একা উন্নত শির’ এই চিরবিদ্রোহী কব

'যদি আর বাঁশি না বাজে’ কাজি নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান

শেষ আপডেট: 28 August 2018 13:38

দ্য ওয়্যাল ব্যুরো: ‘আমি চিরতরে দূরে চলে যাব/ তবু আমারে দেব না ভুলিতে।’

রবীন্দ্রনাথের সঙ্গেই উচ্চারিত হত তাঁর নাম। তবু কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ঠিক কবে জানে না অধিকাংশ বাঙালিই।

১৯৭৬ সালে চলে গিয়েছেন ‘একা উন্নত শির’ এই চিরবিদ্রোহী কবি। বুধবার ২৯ আগস্ট তাঁর ৪২তম প্রয়াণ দিবস।

তাঁর এই প্রয়াণ দিবসে উত্তর কলকাতার রায় বাড়িতে কবিকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ এক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে হাজির থাকবেন নজরুলের জীবন নিয়ে উপন্যাস ‘কে বাজায় বাঁশি’র রচয়িতা তরুণ কথাসাহিত্যিক বিনোদ ঘোষাল, নজরুলগীতি শিল্পী ও গবেষক স্নিগ্ধদেব সেনগুপ্ত, নৃত্যশিল্পী ও আবৃত্তিকার অনিন্দিতা ব্যানার্জি রায় এবং কবি তন্ময় চক্রবর্তী।

এই অনুষ্ঠান প্রসঙ্গে বিনোদ ঘোষাল জানান, ‘আসলে এই বঙ্গে নজরুল বোধহয় কিছুটা অবহেলিতই। তাই তাঁকে স্মরণ করতে একটা অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।’

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```