
শেষ আপডেট: 28 August 2018 09:15
তার পাঁচ মিনিট পরে জিল্লুর ফোন করে আর রেজাউলকে পাননি। খানিক বাদে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল হুদা জিল্লুরকে ফোন করে বলেন, রেজাউল গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বেলা দুটোর সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউলকে মৃত ঘোষণা করা হয়।
আপাতত জানা গিয়েছে, ঝগড়ার সময় চালক ও অন্য বাসকর্মীরা রেজাউলকে বাস থেকে ফেলে দেন। অন্য যাত্রীরা হইহই করে বাস থামাতে বলেন। কিন্তু চালক তার পরেও বাস খানিকদূর নিয়ে যান। শেষে বাস থামিয়ে চালক ও অপর বাসকর্মীরা পালিয়ে যান। যাত্রী ও স্থানীয় লোকজন তাড়া করেও তাঁদের ধরতে পারেননি। মঙ্গলবারও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে ২১ জুলাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া এলাকায় বাস থেকে ফেলে দেওয়া হয়। ২২ জুলাই চট্টগ্রামের চান্দগাঁও অঞ্চলে ইচ্ছা করে একজনকে ট্রাকচাপা দিয়ে মারেন ড্রাইভার।