Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভীমা কোরেগাওঁতে হিংসা, দেশ জুড়ে তল্লাশি, ধৃত বুদ্ধিজীবীরা

দ্য ওয়াল ব্যুরো : গত জানুয়ারিতে দলিত সমাবেশে হিংসা ছড়িয়েছিল মহারাষ্ট্রের ভীমা কোরেগাওঁ  অঞ্চলে। সেই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দেশ জুড়ে তল্লাশি চালিয়ে কয়েকজন বুদ্ধিজীবী ও সমাজকর্মীকে গ্রেফতার করল পুনে পুলিশ। ধৃতরা সন্ত্রাসবাদী কার্যকলাপে য

ভীমা কোরেগাওঁতে হিংসা, দেশ জুড়ে তল্লাশি, ধৃত বুদ্ধিজীবীরা

শেষ আপডেট: 28 August 2018 09:53

দ্য ওয়াল ব্যুরো : গত জানুয়ারিতে দলিত সমাবেশে হিংসা ছড়িয়েছিল মহারাষ্ট্রের ভীমা কোরেগাওঁ  অঞ্চলে। সেই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দেশ জুড়ে তল্লাশি চালিয়ে কয়েকজন বুদ্ধিজীবী ও সমাজকর্মীকে গ্রেফতার করল পুনে পুলিশ। ধৃতরা সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত বলে পুলিশের অভিযোগ। এদিন ভোরে দিল্লি, হরিয়ানা, মুম্বই, থানে, রাঁচি এবং হায়দরাবাদে পুলিশ হানা দেয়। ধৃতদের মধ্যে আছেন সুধা ভরদ্বাজ, ভারভারা রাও, অরুণ ফেরেইরা, ভেনোন গঞ্জালভেস প্রমুখ। তাঁদের বাড়ি থেকে ল্যাপটপ, পেন ড্রাইভ ও অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ভীমা কোরেগাওঁ অঞ্চলে মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে দলিতদের যুদ্ধজয়ের ২০০ বছর পূর্তি উপলক্ষে গত ১ জানুয়ারি সেখানে বহু সংখ্যক দলিত জড়ো হয়েছিলেন। দলিত বুদ্ধিজীবীদের মতে ওই যুদ্ধজয় ছিল মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে দরিদ্র নিম্নবর্ণের বিজয়। তাঁদের অনেকে ১ জানুয়ারি ভীমা কোরেগাওঁতে উপস্থিত ছিলেন। তাঁরা উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ। ওই সভায় কয়েকটি দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের কর্মীরা আক্রমণ করে। দুপক্ষের মধ্যে পাথর ছোঁড়াছুঁড়ি হয়। অনেকগুলি গাড়িতে আগুন লাগানো হয়। দলিত সংগঠনের কর্মীরা পুনে এক্সপ্রেসওয়ে ও ট্রেনলাইন অবরোধ করেন। এক ব্যক্তি নিহত হন। ওই সমাবেশে উপস্থিত এক দলিত মহিলাকে গত এপ্রিলে কুয়োর মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গত জুনে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। অভিযোগ, তাঁরা সমাবেশে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। তাঁদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তার পরে মঙ্গলবার ওই ঘটনায় বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে গ্রেফতার করা হয়েছে।

```