Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কেরলের চেঙ্গান্নুরে এখনও আটকে ৫ হাজার

দ্য ওয়াল ব্যুরো : কেরলে পম্বা নামে এক নদীর তীরে চেঙ্গান্নুর শহর। ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াল বৃষ্টিতে দুকূল ছাপিয়ে পম্বা নদী ভাসিয়ে দিয়েছে চেঙ্গান্নুরকে। সেখানে আটকে আছেন প্রায় পাঁচ হাজার মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী অথবা স্বেচ্ছাসেবী সংগঠন,

কেরলের  চেঙ্গান্নুরে এখনও আটকে ৫ হাজার

শেষ আপডেট: 20 August 2018 06:00

দ্য ওয়াল ব্যুরো : কেরলে পম্বা নামে এক নদীর তীরে চেঙ্গান্নুর শহর। ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াল বৃষ্টিতে দুকূল ছাপিয়ে পম্বা নদী ভাসিয়ে দিয়েছে চেঙ্গান্নুরকে। সেখানে আটকে আছেন প্রায় পাঁচ হাজার মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী অথবা স্বেচ্ছাসেবী সংগঠন, কেউ এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি তাঁদের । আবহবিদরা জানিয়েছেন, ফের ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের নানা অঞ্চলে। সেক্ষেত্রে চেঙ্গান্নুরের অবস্থা কী হবে কেউ জানে না। কেরলের অন্যান্য অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। কয়েকদিন ধরে কেৱল জুড়ে রেড অ্যালার্ট জারি ছিল। এবার তা তুলে নেওয়া হয়েছে।  তবে অরেঞ্জ ও ইয়োলো অ্যালার্ট জারি রয়েছে কয়েকটি জেলায়। কোচির বিমানবন্দর কয়েকদিন জল জমে বন্ধ ছিল। নৌবাহিনী অনেক চেষ্টা করে এয়ারস্ট্রিপকে ব্যবহারের যোগ্য করে তুলেছে। সোমবার সকালে কোচি বিমান বন্দরে নেমেছে একটি ছোট প্যাসেঞ্জার প্লেন। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী সুরেশ প্রভু টুইট করে জানিয়েছেন, খুব শীঘ্র কোয়েম্বাটুর ও মাদুরাইতেও বিমান চলাচল শুরু হবে। ত্রিচুর জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। বন্যার জল নামছে। অনেকে বাড়ি ফিরছেন। কিন্তু বন্যার জল নামতেই দেখা দিয়েছে মহামারীর আশঙ্কা। জমা জলে দ্রুত বংশবৃদ্ধি ঘটছে মশার। বিশুদ্ধ পানীয় জল পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য জুড়ে ৩৭০০ মেডিকেল ক্যাম্প চালু করেছে। কোনও ছোঁয়াচে রোগ যাতে ছড়িয়ে না পরে, সেদিকে নজর রাখছেন চিকিৎসকরা। https://www.youtube.com/watch?v=04lIVfFmzCU

```