দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় বাবার হাত ধরে যেতাম অটলবিহারী বাজপেয়ীর বক্তৃতা শুনতে। দিল্লিতে উনি বক্তৃতা দিলেই, সেই বক্তৃতা শুনতে নিয়ে যেতেন আমার বাবা।
অটলবিহারী বাজপেয়ীর প্রয়ানের পর টুইটারে এইভাবেই শোকজ্ঞাপন করলেন কিং খান। অটলজি ছিলেন আমাদের পরিবারের কাছে ‘বাপজি’। ওই নামেই তাঁকে ডাকতাম আমরা সবাই। তাঁর প্রয়ানে গোটা দেশ তাদের একজন পিতৃপ্রতিম ব্যক্তিত্বকে হারালো।
বাজপেয়ীর মৃত্যুর গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন দলমত নির্বিশেষে সকলেই। থেমে নেই বলিউডও।
তবে নরমপন্থী হিসেবে পরিচিত হলেও শেষ পর্যন্ত অটলবিহারী বাজপেয়ী ছিলেন হিন্দুত্ববাদী নেতা। প্রথমে ভারতীয় জন সঙ্ঘ, পরে ভারতীয় জনতা দল, গোটা জীবনই তিনি ছিলেন হিন্দুত্ববাদী দলের প্রথম সারির নেতা। সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নও তুলছেন অনেকে।
এর মধ্যেই বাজপেয়ীর প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন বলিউডের বাদশার। ছোটবেলায় বাবাই তাঁকে নিয়ে যেতেন বাজপেয়ীর বক্তৃতা শোনাতে একথা বলে তিনি যেন বুঝিয়ে দিতে চাইলেন, ধর্মীয় বেড়াজালের ঊর্ধে ছিল বাজপেয়ীর জনপ্রিয়তা। দেশের বড় অংশের কাছে তিনি ছিলেন বাবার মতোই।
https://twitter.com/iamsrk/status/1030126808245698561
শাহরুখ মনে করিয়ে দিচ্ছেন, জগজিৎ সিং-এর গাওয়া বাজপেয়ীর লেখা কবিতা, ‘কেয়া খোয়া কেয়া পায়া’র মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছিলেন তিনি।
বাজপেয়ীর সঙ্গে দেখা হলেই তাঁর সঙ্গে কবিতা, সিনেমা এবং রাজনীতি নিয়ে কথা হত, সেকথাও জানাচ্ছেন শাহরুখ।
‘মাই নেম ইজ খান’ এর তারকা জানাচ্ছেন বাজপেয়ীর মৃত্যুর পর তিনি নিজের ছোটবেলার একটা বড় একটা অংশকে হারিয়ে ফেললেন। তার মধ্যে অবশ্যই থাকবে কবিতাও।