Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

এবার থেকে সব মেয়েই কন্যাশ্রীর আওতায়, ঘোষণা মমতার

দ্য ওয়াল ব্যুরো : এখন থেকে সিলিং থাকছে না কন্যাশ্রী প্রকল্পে। ওই প্রকল্পের আওতায় আসবে সব মেয়ে। এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সবাই পাবে কন্যাশ্রীর সুবিধা। মঙ্গলবার কন্যাশ্রী দিবসে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্

এবার থেকে সব মেয়েই কন্যাশ্রীর আওতায়, ঘোষণা মমতার

শেষ আপডেট: 14 August 2018 07:42

দ্য ওয়াল ব্যুরো : এখন থেকে সিলিং থাকছে না কন্যাশ্রী প্রকল্পে। ওই প্রকল্পের আওতায় আসবে সব মেয়ে। এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সবাই পাবে কন্যাশ্রীর সুবিধা। মঙ্গলবার কন্যাশ্রী দিবসে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য সরকারের বাড়তি খরচ হবে বছরে ২০০ কোটি টাকা। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় এদিন আরও কতগুলি ঘোষণা করেন মমতা। তার মধ্যে রয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ঘোষণা।  সেখানে কন্যাশ্রীর মেয়েরা পড়বে।   সরকারের বিভিন্ন দফতরে কন্যাশ্রীর মেয়েদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। https://www.youtube.com/watch?v=JyExq9WAdYw এজন্য যে বাড়তি খরচ হবে, তার পরোয়া করেন না মমতা।  তিনি বলেন, ২০০ কোটি টাকা বাড়তি খরচ হবে ঠিকই, কিন্তু এই মেয়েরা রাজ্যের জন্য নিয়ে আসবে দু লক্ষ কোটি টাকা। একদিন আমাদের কন্যাশ্রী বিশ্ব জয় করবে । মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা, তোমরা হতাশায় ভুগো না । ভাবতে হবে, পারব পারব পারব, জিতব জিতব জিতব । ২০১১ সালে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে কন্যাশ্রী প্রকল্প ঘোষণা করেন । তার উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রদ ও মেয়েদের ক্ষমতায়ন । মুলত আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মেয়েদের জন্যই ছিল কন্যাশ্রী । এতদিন ৫০ লক্ষেরও বেশি শিশুকন্যা এই প্রকল্পের আওতায় ছিল । রাষ্ট্রসংঘ থেকে মোট ৬২ টি দেশের ৫৫২ টি সামাজিক প্রকল্পের গুণাগুণ বিচার করে কন্যাশ্রীকে শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দেয় গত বছর । নেদারল্যান্ডসের হেগ শহরে পাবলিক সার্ভিস ফোরামে মমতার হাতে পুরস্কার তুলে দেয় রাষ্ট্রসংঘ । তার পরে মঙ্গলবার কন্যাশ্রীর আওতা আরও বাড়ানো হল । [caption id="attachment_27291" align="aligncenter" width="647"] কন্যাশ্রীর জন্য রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়[/caption]

```