দ্য ওয়াল ব্যুরো : ওয়াকফ বোর্ডের জমিতে যেখানেই স্বাধীনতা দিবস পালিত হবে, সেখানেই ধ্বনি দিতে হবে, ভারত মাতা কি জয়। শনিবার এমনই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ড। এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি জানিয়েছেন, আমরা নির্দেশ দিয়েছি, ওয়াকফ বোর্ডের জমিতে স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে ভারত মাতা কি জয় ধ্বনি দিতেই হবে। আগামী ১৫ অগাস্ট ৭২ তম স্বাধীনতা দিবস পালিত হবে সারা দেশে।