Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

স্বাধীনতা দিবসে নাশকতা চালানোর জন্য নিজের ভাইপোকে ভারতে পাঠিয়েছেন আজহার

দ্য ওয়াল ব্যুরো : স্বাধীনতা দিবসের আগে দিল্লি শ্রীনগরে জঙ্গি হামলা চালানোর জন্য নিজের দাদার ছেলে মহম্মদ ওমরকে ভারতে পাঠিয়েছেন জয়েশ ই মহম্মদের শীর্ষ নেতা মৌলানা মাসুদ আজহার। মে মাসের শেষ সপ্তাহে ওমর  ঢুকেছে ভারতে। তার কাজ হল বেছে বেছে কয়েকজন

স্বাধীনতা দিবসে নাশকতা চালানোর জন্য নিজের ভাইপোকে ভারতে পাঠিয়েছেন আজহার

শেষ আপডেট: 10 August 2018 10:31

দ্য ওয়াল ব্যুরো : স্বাধীনতা দিবসের আগে দিল্লি শ্রীনগরে জঙ্গি হামলা চালানোর জন্য নিজের দাদার ছেলে মহম্মদ ওমরকে ভারতে পাঠিয়েছেন জয়েশ ই মহম্মদের শীর্ষ নেতা মৌলানা মাসুদ আজহার। মে মাসের শেষ সপ্তাহে ওমর  ঢুকেছে ভারতে। তার কাজ হল বেছে বেছে কয়েকজন জঙ্গিকে দিয়ে একটি ছোট্ট গোষ্ঠী বানানো।  সেই গোষ্ঠীকে দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময় নাশকতা চালানোর চেষ্টা হবে। একই উদ্দেশ্য নিয়ে ভারতে ঢুকেছে মাসুদের আর এক ঘনিষ্ঠ। তার নাম মহম্মদ ইসমাইল। সে আজহারের ভাই আবদুর রউফের প্রাক্তন দেহরক্ষী। আই সি ৮১৪ বিমান চিন্তায় করে মাসুদ আজহারকে জেল থেকে ছাড়ানোর চক্রান্তে জড়িত ছিল রউফ। গোয়েন্দারা জানতে পেরেছেন, ইসমাইল কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারপর দিল্লিতে আসে।  এখন সে শ্রীনগরে ফিরে গিয়েছে। সম্ভবত দিল্লিতে বড় ধরনের হামলা চালানোর জন্য কয়েকজন জঙ্গিকে সে দায়িত্ব দিয়ে গিয়েছে। অন্যদিকে মহম্মদ ওমর রয়েছে জম্মু-কাশ্মীরেই। সে স্থানীয় যুবকদের অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। ছমাস ধরে সে প্রশিক্ষণ দেবে।  গত মাসে ওমরের সঙ্গীরা পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। কিছুদিন আগে নিরাপত্তারক্ষীরা প্রায় তার নাগাল পেয়ে গিয়েছিল।  অল্পের জন্য সে পালিয়ে যায়। তার পরে আশ্রয় নেয় শ্রীনগরের পান্থ চৌক অঞ্চলে। ইসমাইলও তার সঙ্গে আছে। স্বাধীনতা দিবসের আগে জয়েশ ই মহম্মদের দুই প্রথম সারির নেতা কাশ্মীরে থাকায় সরকার উদ্বিগ্ন। তার ওপর এখন অমরনাথ যাত্রা চলছে।  সম্ভাব্য জঙ্গি হানা ঠেকাতে নিরাপত্তারক্ষীদের আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।

```