দ্য ওয়াল ব্যুরো: করুণানিধির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মারা গেলেন দু'জন।
তামিল নেতা করুণানিধির শেষকৃত্যের আগে ভক্তদের ভিড়ে বিশৃঙ্খলা দেখা দিল চেন্নাইয়ে। ভিড় সামলাতে লাঠিচার্জ করে পুলিশ । পালাতে গিয়ে ভিড়ের মধ্যে অনেকে পদপিষ্ট হন। মারা যান দু'জন করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন জনতার উদ্দেশে আহ্বান জানিয়েছেন, আপনারা শান্ত থাকুন।
https://twitter.com/ndtv/status/1027111745913933824
চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত আছে প্রয়াত নেতার দেহ। তাঁকে শেষবারের মতো দেখার জন্য দেওয়াল বেয়ে হলের বারান্দায় উঠেছিলেন এক ভক্ত। রক্ষীরা তাঁকে আটকে দিয়েছে।