Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

২ হাজারের নোট বাতিল নোটবন্দি নয়, দিল্লি হাইকোর্টে জানাল আরবিআই

দ্য ওয়াল ব্যুরো: দু হাজার টাকার নোট বাতিলের (2000 note cancellation) সঙ্গে ডিমনিটাইজেশন বা নোটবন্দির কোনও সম্পর্ক নেই বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস আগেই জানিয়েছিলেন। একটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার দিল্লি হা

২ হাজারের নোট বাতিল নোটবন্দি নয়, দিল্লি হাইকোর্টে জানাল আরবিআই

শেষ আপডেট: 23 May 2023 11:10

দ্য ওয়াল ব্যুরো: দু হাজার টাকার নোট বাতিলের (2000 note cancellation) সঙ্গে ডিমনিটাইজেশন বা নোটবন্দির কোনও সম্পর্ক নেই বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস আগেই জানিয়েছিলেন। একটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) হলফনামা দিয়ে সেই কথাই জানিয়েছে আরবিআই।

তবে মামলার মূল বিষয় বিমুদ্রাকরণ বা নোটবন্দি নয়। বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা মামলার বিষয় দু হাজার টাকার নোট বদলের জন্য কেন নথিপত্র চাওয়া হচ্ছে না। শুরুতে বলা হয়েছিল ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিলআপ করে এক সঙ্গে দশটি অর্থাৎ কুড়ি হাজার টাকা বদলানো যাবে। তাতে প্রথমে ধারণা হয়েছিল দিনে কুড়ি হাজার টাকার বেশি বদলানো যাবে না। পরে ব্যাখ্যা দেওয়া একবার কুড়ি হাজার টাকা ভাঙানো যাবে। বেশি টাকা ভাঙাতে হলে ফের লাইনে দাঁড়াতে হবে।

অশ্বিনীর বক্তব্য, যেভাবে কুড়ি হাজার টাকার নোট বাতিলের আগে বদলানোর সুযোগ দেওয়া হয়েছে তাতে কালো টাকা সাদা করা সহজ হয়ে গিয়েছে। সরকারের উচিৎ ছিল জমানো টাকার উৎস সম্পর্কে নোট বদলের সময়ে ফর্মে উল্লেখ বাধ্যতামূলক করা।

আরবিআইয়ের তরফে জানানো হয়, দু হাজার টাকার নোট বাতিল (2000 note cancellation) করা হয়নি।

যেহেতু ২০১৮-এর পর আর এই নোট বাজারে ছাড়া হয়নি ফলে পাঁচ বছর আগের নোটগুলি বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। এটা হল আরবিআইয়ের ‘ক্লিন নোট’ পলিসির অঙ্গ।

প্রশ্ন উঠেছে, শুধু দু হাজার টাকার নোটের ক্ষেত্রেই কেন আরবিআই ঘোষণা দিয়ে তা জমা করার কথা বলল। আরবিআইয়ের জবাব, সর্বোচ্চ অঙ্কের নোট এখন দু হাজার টাকাই বাজারে আছে। যদিও সেগুলিতে লেনদেন কম হয়। বড় অঙ্ক বলেই সেগুলি তুলে নেওয়ার কথা জানিয়ে চার মাসের বেশি সময় দেওয়া হয়েছে। আরবিআই সূত্রে বলা হয়েছে, ছোট অঙ্কের নোট বাতিল করা হয় না। তবে নতুন ডিজাইনে নয়া সিরিজের নোট ছাড়া হয় বাজারে।

মামলাকারী আইনজীবী উপাধ্যায়ের বক্তব্য, বিপুল অঙ্কের দু’ হাজার টাকার নোট অনেকেই ব্যাঙ্কের লকারে জমা রেখেছেন। এছাড়া, বিচ্ছিন্নতাবাদী শক্তি, জঙ্গি সংগঠন, মাদক পাচারকারীররা দু’ হাজার টাকার নোট সংগ্রহ করেছিল জমানোর সুবিধার্থে। সেই নোট এখন নানা হাত দিয়ে বদলে নেওয়া হবে। এভাবেই কোট কোটি কালো টাকা রাতারাতি সাদা হয়ে যাবে।

দু পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মমনিয়ম প্রসাদের বেঞ্চ মঙ্গলবার রায় দেয়নি। বেঞ্চ বলেছে সব দিক বিবেচনা করে আদালত দ্রুত রায় দেবে।

২০০০ টাকার নোট এখনও বৈধ! নোটবন্দির মাঝেই এ কী বললেন আরবিআই প্রধান


```