Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

২০ বছর আগে হিরের আংটি খোয়া গেছিল রাজবাড়ি থেকে! অবশেষে জেলে গেল অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: রাজবাড়ির হিরের আংটি (diamond ring) চুরি! সেই নিয়ে টানা ২০ বছর ধরে চলল কোর্টের লড়াই। অবশেষে ১৫ ফেব্রুয়ারি, বুধবার এই চুরির মামলায় দোষীর সাজা ঘোষণা করল ব্যাঙ্কশাল আদালত। জানা গেছে, দোষীকে দু'বছরের কারাদণ্ডের (jail) আদেশ এবং

২০ বছর আগে হিরের আংটি খোয়া গেছিল রাজবাড়ি থেকে! অবশেষে জেলে গেল অভিযুক্ত

শেষ আপডেট: 16 February 2023 10:07

দ্য ওয়াল ব্যুরো: রাজবাড়ির হিরের আংটি (diamond ring) চুরি! সেই নিয়ে টানা ২০ বছর ধরে চলল কোর্টের লড়াই। অবশেষে ১৫ ফেব্রুয়ারি, বুধবার এই চুরির মামলায় দোষীর সাজা ঘোষণা করল ব্যাঙ্কশাল আদালত। জানা গেছে, দোষীকে দু'বছরের কারাদণ্ডের (jail) আদেশ এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরও ছয়মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্তা রাজবাড়ি (Posta Rajbari) সূত্রের খবর, ওই আংটিটি হিরের, যার দাম আনুমানিক আড়াই কোটি টাকা। বুধবার যখন আদালতে রায় ঘোষণা হবে, তখন এই চুরির মামলা শুনতে ওই এজলাসে ভিড় জমান বহু আইনজীবী। রায় ঘোষণার পর সরকারি আইনজীবী বলেন, দেরিতে হলেও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ায় সরকার পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

আরও জানা গিয়েছে যে, পোস্তার রাজবাড়ির এক সদস্য পারিবারিক সূত্রে প্রায় আড়াই কোটি টাকার ওই হিরের আংটি পেয়েছিলেন। এরপর ২০০২ সালে ওই হীরের আংটির সঠিক মূল্যায়নের জন্য তিনি ডেকে পাঠান একজন ভ্যালুয়ারকে। ওই ব্যক্তি রাজবাড়িতে এসে আংটিটি দেখার সময়ই তা চোখের নিমেষে সরিয়ে ফেলে। তারপর নকল পিস্তল দিয়ে ভয় দেখিয়ে চম্পট দেয়। অভিযোগকারীর তরফে এমনটাই জানিয়েছেন আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস।

এই ঘটনার পর রাজবাড়ির এক সদস্য পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্তে শুরু হয়। পুলিস অভিযুক্তের যাদবপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানেই একটি ঘরের সুইচ বক্স দেখে এলোমেলো লাগল পুলিশের। সন্দেহ হতেই সেটা খুলে পুলিশ দেখে ভিতরে রয়েছে ওই মূল্যবান হিরের আংটি। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

এরপর শুরু হয় তদন্ত। তা শেষ হওয়ার পর ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। শুরু হয় মূল মামলার বিচার। তবে ২০১১ সালে জামিনে থাকা ওই অভিযুক্ত বেকসুর খালাস পায়। এরপরই যে এজলাসে এই মামলা চলছিল, সেখানে হিরের আংটি ফেরত চেয়ে আর্জি জানায় ওই ব্যক্তি। যদিও তা সঙ্গে সঙ্গেই নাকচ হয়ে যায়। তা রয়ে যায় আদালতের কাছেই।

এরপরই হিরের আসল মালিক নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা নগর দায়রা আদালতে অ্যাপিল করে। সেখানে বিচারক নিম্ন আদালতের রায়কে খারিজ করে ব্যাঙ্কশাল আদালতে অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। তবে ওই আদেশের পর অভিযুক্ত ভ্যালুয়ার কলকাতা হাইকোর্টে যায়। কিন্তু উচ্চ আদালত শুনানির পর কলকাতা নগর দায়রা আদালতের আদেশকেই মান্যতা দেয়। এরপর ব্যাঙ্কশাল আদালতে শুরু হয় এই মামলার শুনানি।

সেই থেকে তারিখের পর তারিখ, মাসের পর মাস দীর্ঘ শুনানির শেষে অবশেষে বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পুলিশ সূত্রে খবর, এই মামলায় মোট চারজন সাক্ষী ছিলেন। উল্লেখ্য, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি পোস্তার রাজবাড়ির ওই সদস্যের হাতে হিরের আংটি তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ২০ বছর পর নিজের মূল্যবান আংটি ফিরে পেয়ে খুশি রাজপরিবারের সেই ব্যক্তিও।

গ্রুপ ডি মামলা: ১৯১১ জনের বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ, তবে চাকরি যাচ্ছেই


```