Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বসার আগেই সব শেষ, মালদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ২ পড়ুয়া

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে বেপরোয়া গাড়ি চলাচলই একের পর এক দুর্ঘটনার জন্য দায়ী। পুলিশ তদন্তে নেমেছে পিকআপ ভ্যানটির খোঁজে।

উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বসার আগেই সব শেষ, মালদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ২ পড়ুয়া

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 September 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই পড়ুয়ার। তারা দুজনেই বাইকে করে যাচ্ছিল। ঘটনাস্থলেই প্রাণ হারায়। মালদহের রতুয়া থানার সামসি মতিগঞ্জ সংলগ্ন এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পরীক্ষার্থীর নাম তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর গ্রামে। তারা সামসি এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এদিন ইংরেজি পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাইস্কুলে। তাই দুই বন্ধু বাইকে চেপে রওনা দিয়েছিল পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে। কিন্তু শেষ পর্যন্ত আর গন্তব্যে পৌঁছনো হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, সামসীর মতিগঞ্জ এলাকা পার হওয়ার সময় রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যায় তন্ময় ও রেহান। ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুই মেধাবী ছাত্রের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল করছে বহু বছর ধরে। এমন দুর্ঘটনা নতুন নয়। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও লাভ হয়নি।

এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায় এলাকা থেকে। খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সামসী ফাঁড়ির পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 


```