Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সর্দি-কাশি সারানোর নাম করে গরম রডের ছ্যাঁকা ২ মাসের শিশুকে! গ্রেফতার হাতুড়ে ডাক্তার

দ্য ওয়াল ব্যুরো: কোয়াক ডাক্তারের হাতে নৃশংসভাবে নির্যাতিত দু মাসের শিশুকন্যা। সর্দি কাশি সারাতে শিশুটিকে নিয়ে ওই হাতুড়ে চিকিৎসকের (quack) কাছে গিয়েছিলেন শিশুটির বাবা-মা। সেখানেই ওই চিকিৎসকের বিরুদ্ধে গরম লোহার রড দিয়ে শিশুটিকে ছ্যাঁকা

সর্দি-কাশি সারানোর নাম করে গরম রডের ছ্যাঁকা ২ মাসের শিশুকে! গ্রেফতার হাতুড়ে ডাক্তার

শেষ আপডেট: 12 February 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো: কোয়াক ডাক্তারের হাতে নৃশংসভাবে নির্যাতিত দু মাসের শিশুকন্যা। সর্দি কাশি সারাতে শিশুটিকে নিয়ে ওই হাতুড়ে চিকিৎসকের (quack) কাছে গিয়েছিলেন শিশুটির বাবা-মা। সেখানেই ওই চিকিৎসকের বিরুদ্ধে গরম লোহার রড দিয়ে শিশুটিকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে (2-Month-Old Girl Branded With Hot Iron)।

ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) পোরবন্দরে। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। তার নাম দেবরাজভাই কাটারা। পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সর্দি কাশির সমস্যায় ভুগছিল শিশুটি। প্রাথমিকভাবে বাড়িতেই তার চিকিৎসা করা হলেও কিছুতেই পুরোপুরি সুস্থ হচ্ছিল না সে। এরপরেই মেয়েকে নিয়ে মা অভিযুক্ত দেবরাজভাইয়ের কাছে যান। সেখানেই চিকিৎসার নামে ছোট্ট শিশুটির বুকে এবং পেটের গরম রডের ছ্যাঁকা দেয় অভিযুক্ত হাতুড়ে ডাক্তার।

এরপরেও শিশুটি সুস্থ না হওয়ায় তাকে নিয়ে পোরবন্দরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন শিশুটির বাবা-মা। তারপরেই পুরো ঘটনা সামনে আসে। রবিবার শিশুটির বাবা-মার দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছে শিশুটি। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

বাড়িতে ব্যাঙ ঢুকেছে! মেরে, রেঁধে সন্তানদের খেতে দিলেন বাবা, মৃত্যু বড় মেয়ের


```