Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

লখনউয়ের ব্যস্ত রাস্তায় কাশ্মীরি ফল বিক্রেতাদের মার, বাঁচালেন স্থানীয়রাই

দ্য ওয়াল ব্যুরো : বুধবার বিকাল পাঁচটা নাগাদ লখনউয়ের ব্যস্ত ডালিগঞ্জ এলাকায় শুকনো ফল বিক্রি করছিলেন দুই কাশ্মীরি। আচমকাই তাঁদের দিকে তেড়ে এল এক দক্ষিণপন্থী সংগঠনের সমর্থকরা। মারধর করল দু’জনকে। মোবাইলে সেই দৃশ্যের ভিডিও ছবি তুলে রেখেছিল হামলা

লখনউয়ের ব্যস্ত রাস্তায় কাশ্মীরি ফল বিক্রেতাদের মার, বাঁচালেন স্থানীয়রাই

শেষ আপডেট: 7 March 2019 05:55

দ্য ওয়াল ব্যুরো : বুধবার বিকাল পাঁচটা নাগাদ লখনউয়ের ব্যস্ত ডালিগঞ্জ এলাকায় শুকনো ফল বিক্রি করছিলেন দুই কাশ্মীরি। আচমকাই তাঁদের দিকে তেড়ে এল এক দক্ষিণপন্থী সংগঠনের সমর্থকরা। মারধর করল দু’জনকে। মোবাইলে সেই দৃশ্যের ভিডিও ছবি তুলে রেখেছিল হামলাকারীদের একজন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, লাঠি দিয়ে ফলবিক্রেতাদের পেটাচ্ছে একজন। তার ডালার ফল ছড়িয়ে পড়েছে রাস্তায়। আক্রমণকারীদের যুক্তি ছিল, কাশ্মীরি বলেই ফলওয়ালাদের মার খেতে হবে। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান মারা গিয়েছেন। তারপরে দক্ষিণপন্থী সংগঠনগুলি দেশের নানা প্রান্তে কাশ্মীরিদের ওপরে হামলা করেছে। লখনউয়ের ঘটনা তার সর্বশেষ দৃষ্টান্ত। যে দুই ফল বিক্রেতা বুধবার মারা খেয়েছেন, তাঁরা বহুকাল ধরে লখনউতে ব্যবসা করেন। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, গেরুয়া কুর্তা পরা এক যুবক মারধর করছে ফলওয়ালাদের। তারা হাত দিয়ে মাথা আড়াল করে আছে। আর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, এক ফলওয়ালা পালাতে চেষ্টা করছে। তাকে গেরুয়া কুর্তা পরা একটি লোক হুংকার দিয়ে বলছে, তোর আইডেনটিটি কার্ড দেখা। এরপরে স্থানীয় লোকজন গেরুয়া কুর্তাপরা লোকগুলিকে থামাতে চেষ্টা করেন। তাঁরা বোঝাতে থাকেন, কেউ অপরাধ করলে পুলিশকে খবর দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। পরে পুলিশ ওই ঘটনার কথা জানতে পেরে আক্রমণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম বজরং সোনকার। তার বিরুদ্ধে দাঙ্গা ও শান্তিভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত অপর জনের নাম হিমাংশু আওয়াস্থি। সে নিজেকে বিশ্ব হিন্দু দল নামে এক সংগঠনের সভাপতি বলে দাবি করেছে। হিমাংশু ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, সে এবং তার সমর্থকরা কাশ্মীরি ফলওয়ালাদের আক্রমণ করেছিল। লখনউয়ের সিনিয়র পুলিশ অফিসার আনন্দ কুমার বলেন, যে ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সমস্ত শক্তি দিয়ে এই ধরনের ঘটনা বন্ধ করব। কেউই আইনের উর্ধ্বে নয়। নিরীহ মানুষকে আক্রমণ করার অধিকার কারও নেই। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে বলেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, আপনি কাশ্মীরিদের ওপরে আক্রমণের বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও এসব ঘটেই চলেছে। আমরা কি আশা করতে পারি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নাকি ধরে নেব, আপনি নিছক কথার কথা বলেছেন? https://twitter.com/ndtv/status/1103496743897821185

```