Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলাদেশ থেকে অবৈধভাবে বসিরহাটে এসে ধৃত, কাশ্মীর ঘুরে ফের বাংলায়, মোটিভ ভাবাচ্ছে পুলিশকে

কেন তাঁরা বাংলা থেকে কাশ্মীর গেছিলেন। কাশ্মীর থেকে ফের বাংলায় এলেন। তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। 

বাংলাদেশ থেকে অবৈধভাবে বসিরহাটে এসে ধৃত, কাশ্মীর ঘুরে ফের বাংলায়, মোটিভ ভাবাচ্ছে পুলিশকে

শেষ আপডেট: 5 January 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করায় গ্রেফতার। ঘটনাস্থল কল্যাণী। গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ রবিবার মহম্মদ সোহাগ মীর (২৩) ও প্রণয় জয়ধর (১৮) নামের দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুরাতিপুরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই দুই যুবককে আটক করে এবং তাঁদের কাছ থেকে কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। মুরাতিপুরের অনুকূল মোড় এলাকায় সুধীর শীলের বাড়ি ভাড়া নিয়েছিলেন।

সোহাগ মীরের বিরুদ্ধে আগেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ ছিল। তিনি একবার বসিরহাট থানা এলাকায় গ্রেফতার হয়েছিলেন, তবে পরে কাশ্মীরে পালিয়ে যান। তাঁর সঙ্গে ছিলেন প্রণয় জয়ধর।

রবিবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। কেন তাঁরা বাংলা থেকে কাশ্মীর গেছিলেন। কাশ্মীর থেকে ফের বাংলায় এলেন। তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। 

বাড়ি ভাড়া দেওয়ার সময় মালিক সুধীর শীল কেন পরিচয়পত্র যাচাই করেননি তা ভাবাচ্ছে আধিকারিকদের। বাড়ির মালিকের সঙ্গে আগে কোনও সম্পর্ক ছিল কিনা ধৃতদের, সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


```