Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চাকরি ছেড়ে বিয়ে করতে হবে, রাজি না হওয়ায় মেয়েকে শিকল বেঁধে ঘরবন্দি করলেন বাবা-মা!

১৯ বছর বয়সি আরতি নামের ওই তরুণী কলেজে পড়তে পড়তেই চাকরি করছিলেন। নিউ ব্যারাকপুরের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

চাকরি ছেড়ে বিয়ে করতে হবে, রাজি না হওয়ায় মেয়েকে শিকল বেঁধে ঘরবন্দি করলেন বাবা-মা!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 April 2025 22:25

দ্য ওয়াল ব্যুরো: চাকরি করলে চলবে না। তাঁদের ইচ্ছে মতো বিয়ে করে নিতে হবে। মেয়ে কিছুতেই রাজি না হওয়ায় তাঁকে শিকল বেঁধে ঘরবন্দি করে রাখলেন বাবা-মা! চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হাওড়ার ঘুসুড়ি এলাকা থেকে। তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। 

১৯ বছর বয়সি আরতি নামের ওই তরুণী কলেজে পড়তে পড়তেই চাকরি করছিলেন। নিউ ব্যারাকপুরের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। কিন্তু বাবা-মা চাননি মেয়ে চাকরি করুক। বরং তাড়াতাড়ি বিয়ে করে নিক। সেই কারণেই মেয়ে বারণ না শোনায় তাঁর পায়ে শিকল বেঁধে রাখার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। 

পুলিশকে তরুণী জানিয়েছেন, বাড়ি থেকে অফিসে আসা-যাওয়ার অসুবিধা হচ্ছিল। তাই অফিস এলাকাতেই একটি থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। বিগত ক'দিন ধরে ট্রেনিং চলছিল। সেটা শেষ করে বাড়ি ফেরার পরই অশান্তি শুরু হয়। বাবা-মায়ের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। অভিযোগ, বাবা-মা তাঁকে চাকরি ছাড়তে জোর করেন এবং বলা হয় তাড়াতাড়ি বিয়ে করতে হবে। পাত্র দেখা হচ্ছে। তাতে আপত্তি করায় তাঁকে বেঁধে রেখেছিলেন তাঁরা। 

মেয়ের এও দাবি, তাঁকে মাঝেমাঝে চাকরি করার কারণে মারও খেতে হয়েছে। কিন্তু তাঁকে বেঁধে রাখার কারণ হিসেবে পাল্টা যুক্তি দিয়েছেন মেয়ের বাবা-মা। তাঁদের বক্তব্য, কোম্পানি মেয়েকে ভুল বুঝিয়েছিল। 'খারাপ' জায়গায় কাজ করত মেয়ে। তাঁরা চাননি সে ওই অফিসে চাকরি করুক। শুধু তাই নয়, কোথাও চাকরি না করে বিয়ে করে সংসার করুক। তাই সে কোথাও যাতে বেরতে না পারে, সেই কারণে বেঁধে রেখেছিলেন তাঁরা। 

মালিপাচঘরা থানার পুলিশ শিকল বাঁধা অবস্থাতেই তরুণীকে উদ্ধার করে। তারপর থানায় ডেকে নিয়ে যাওয়া হয় বাবা-মাকে। কিন্তু তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় আপাতত কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। তরুণীর কথায়, তিনি শুধু চান চাকরি করে টাকা উপার্জন করতে। স্বাবলম্বী হতে। 


```