Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গাড়ি থেকে নামিয়ে প্রাক্তন বায়ুসেনা কর্তাকে হেনস্থা, মারধর, গ্রেফতার অটো চালক

দ্য ওয়াল ব্যুরো: ফের অটো দৌরাত্ম্য শহরের পথে। যাদবপুরের সুকান্ত সেতুর উপর এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে মারধরের অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজের গাড়িতে করে অফিস যাচ্ছিলেন প্রাক্ত

গাড়ি থেকে নামিয়ে প্রাক্তন বায়ুসেনা কর্তাকে হেনস্থা, মারধর, গ্রেফতার অটো চালক

শেষ আপডেট: 18 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের অটো দৌরাত্ম্য শহরের পথে। যাদবপুরের সুকান্ত সেতুর উপর এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে মারধরের অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজের গাড়িতে করে অফিস যাচ্ছিলেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক সজল তালুকদার। তিনি গাঙ্গুলিবাগানের বাসিন্দা। অভিযোগ, সুকান্ত সেতুর কাছে একটি অটো তাঁর গাড়িতে ধাক্কা মারে। এর প্রতিবাদ করলে প্রাক্তন সেনাকর্তাকে গাড়ি থেকে চেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে অটো চালক। এমনকি তাঁর কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অটো চালকের বিরুদ্ধে। সজলবাবু জানিয়েছেন, অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ করছিলেন ওই চালক। তারপর তাঁর কলার ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধরও করা হয়। ধস্তাধস্তির সময় তাঁর গলার সোনার চেনটাও ওই চালক হাতিয়ে নিয়েছেন বলে দাবি সেনাকর্তার। তিনি বলেছেন, ‘‘ওভারটেক করে আমার গাড়িতে ধাক্কা মারে অটো। আমি প্রতিবাদ করলে গালিগালাজ শুরু করে এবং গাড়ি থেকে নামিয়ে গালে থাপ্পড় মারে। আমার গলার কাছেও খিমচে দিয়েছে চালক। সোনার হারটাও ছিনতাই করে নিয়েছে।’’ সেই সঙ্গে সজলবাবু বলেছেন, ‘‘আমি একজন সাধারণ মানুষ। আমার কপালে তো পরিচয় লেখা ছিল না। যে ভাবে অটো চালকদের দাদাগিরি বাড়ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।’’ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্তা। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার অটো চালক রাখাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

```