Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গৃহবধূকে কটূক্তির অভিযোগের তদন্তে গিয়ে বজবজে মধুচক্রের হদিশ পেল পুলিশ! গ্রেফতার ১৭ জন

বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল বলে দাবি।

গৃহবধূকে কটূক্তির অভিযোগের তদন্তে গিয়ে বজবজে মধুচক্রের হদিশ পেল পুলিশ! গ্রেফতার ১৭ জন

নিজস্ব ছবি

শেষ আপডেট: 4 February 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: গৃহবধূকে কটূক্তির অভিযোগ পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজে গেছিল পুলিশ। সেখানে গিয়ে মধুচক্রের হদিশ পেল তাঁরা! সেই সূত্রে গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। যদিও পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার স্থানীয় এক গৃহবধূকে এক ব্যক্তি কটূক্তি করায় বচসা বাঁধে। সেই প্রেক্ষিতেই পুলিশ আসে। তখনই তাঁদের জানানো হয় মধুচক্রের কথা। 

বাসিন্দারা জানিয়েছেন, বাইরের অনেক লোক এসে প্রায়শই আশেপাশের মানুষজনকে কটুক্তি করে। অভিযোগ পেয়েই বজবজ থানার পুলিশ মধুচক্রের আসর থেকে রিঙ্কি বিবি সহ ৫ মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেফতার করে।

স্থানীয়দের অনেকের দাবি, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। যদিও ডায়মন্ড হারবার জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, এর আগে কেউ কখনই বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনও অভিযোগ জানাননি মধুচক্রের ব্যাপারে। 

ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং তাদের আলিপুর কোর্টে পাঠানো হয়েছে। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন। তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। জানা গেছে, রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট চারজন দালাল এই ব্যবসা চালাচ্ছিল।


```