Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১৭ লাখ! সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির আসন পিছু রেট, কলকাতায় ধৃত কোচিং সেন্টারের প্রধান

পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টার হিসেবে যথেষ্ট নাম ডাক রয়েছে সৌরীশের সেন্টারের। ফলে তিনি কীভাবে এই চক্রে জড়িয়ে পড়লেন বা তাঁর সঙ্গে মেডিক্যালের আর কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

১৭ লাখ! সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির আসন পিছু রেট, কলকাতায় ধৃত কোচিং সেন্টারের প্রধান

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 26 June 2024 00:38

দ্য ওয়াল ব্যুরো: নিট নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। তারই মাঝে রাজ্যে মেডিক্যাল কলেজেও ভর্তির ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা নিয়ে 'রফা' করার অভিযোগ উঠল কলকাতার একটি কোচিং সেন্টারের প্রধানের বিরুদ্ধে। 

অভিযোগ, এক ব্যক্তির মেয়েকে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সৌরীশ ঘোষ নামে ওই ব্যক্তি। 


অভিযোগের ভিত্তিকে সৌরীশকে মঙ্গলবার গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টার হিসেবে যথেষ্ট নাম ডাক রয়েছে সৌরীশের সেন্টারের। ফলে তিনি কীভাবে এই চক্রে জড়িয়ে পড়লেন বা তাঁর সঙ্গে মেডিক্যালের আর কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশকে জানানো অভিযোগে প্রতারিত ব্যক্তি জানিয়েছেন, মেয়েকে সরকারি মেডিক্যালে কলেজে ভর্তি করে দেওয়ার জন্য দু'দফায় তাঁর কাছ থেকে ১২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিল অভিযুক্ত। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি থানার দ্বারস্থ হন। 


```