Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিয়ের অনুষ্ঠানে নব দম্পতিকে পাঁচ লিটার পেট্রল উপহার দিলেন ইনি

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের উপহারে ‘পেট্রল’? এমনটা শুনেছেন কখনও? তামিলনাড়ুর কুল্লাডোরের একটি বাড়িতে বেশ জাঁকজমকে চলছে বিয়ের অনুষ্ঠান। ফুল দিয়ে সাজানো মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। পরিপাটি সাজসজ্জায় নবদম্পতির হাতে নানা উপহার তুলে দিচ্ছে

বিয়ের অনুষ্ঠানে নব দম্পতিকে পাঁচ লিটার পেট্রল উপহার দিলেন ইনি

শেষ আপডেট: 16 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের উপহারে ‘পেট্রল’? এমনটা শুনেছেন কখনও? তামিলনাড়ুর কুল্লাডোরের একটি বাড়িতে বেশ জাঁকজমকে চলছে বিয়ের অনুষ্ঠান। ফুল দিয়ে সাজানো মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। পরিপাটি সাজসজ্জায় নবদম্পতির হাতে নানা উপহার তুলে দিচ্ছেন অতিথিরা। আত্মীয় সমাগমে হই হই চলছে চারদিকে। হঠাৎই মঞ্চের উপর উঠে এলেন এক ব্যক্তি। তাঁকে দেখে হাসি ফুটল দম্পতির মুখে। জানা গেল, ইনি দম্পতিরই একজন বিশিষ্ট বন্ধু। কিছুক্ষণ হাসি-গল্পের পর সেই ব্যক্তি হাত বাড়িয়ে তাঁর আনা উপহারটি এগিয়ে দিলেন দম্পতির দিকে। কিন্তু, এটা কী? রঙিন মোড়কের উপহার ভেবে হাত বাড়িয়ে দম্পতি তো থ! এটা তো একটা বড় জার। আন্দাজ পাঁচ লিটার হবে। জার ভর্তি রয়েছে পেট্রল। ভ্যাবাচ্যাকা ভাবটা কেটে গেলে হাসির রোল উঠল বিয়ে বাড়িতে। এমন মহার্ঘ আর দামি উপহার ভাবাই যায় না। জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। পেট্রল, ডিজেলের দাম বেঁধে রাখতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। তামিলনাড়ুতে এই মুহূর্তে পেট্রলের দাম ছুঁয়েছে লিটার প্রতি ৮৫.১৫ টাকা। ওই ব্যক্তি সেখানে নব দম্পতির হাতে তুলে দিয়েছেন পাঁচ লিটার পেট্রল। বলা বাহুল্য, উপহার হিসেবে পেট্রল পেয়ে বেশ খুশিই হয়েছেন নবদম্পতি।

```