দ্য ওয়াল ব্যুরো : রবিবার সন্ধ্যা ছ'টায় উত্তরপ্রদেশের বস্তি জেলায় একটি থানায় ফোন করে এক ব্যক্তি জানান, তাঁর আট বছরের শিশুকন্যা ধর্ষিত (Rape) হয়েছে। বস্তির পুলিশ সুপার আশিস শ্রীবাস্তব বলেন, অভিযোগকারী বলেছিলেন, তাঁর প্রতিবেশী এক কিশোরই ধর্ষণ করেছে মেয়েটিকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে ফিমেল ক্লিনিকে ভর্তি করে। তার অবস্থা এখন স্থিতিশীল।
অভিযুক্ত কিশোরটি আত্মগোপন করেছে। পুলিশ জানতে পেরেছে, সে মেয়েটির দূর সস্পর্কের আত্মীয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।