Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

রামপুরহাটে উদ্ধার ১৬ হাজার কিলো বিস্ফোরক, চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ

বস্তাগুলোর গায়ে থাকা ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি, গাড়ির কাগজপত্র, ট্যাক্স চালান এবং পারমিট সংক্রান্ত একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

রামপুরহাটে উদ্ধার ১৬ হাজার কিলো বিস্ফোরক, চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ

শেষ আপডেট: 11 February 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক। ট্রাক থেকে মোট ৩২০টি ব্যাগ ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট গিয়েছে। যার পরিমাণ ১৬ হাজার কিলো। তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ট্রাক চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে রামপুরহাট থানার অন্তর্গত মংসুবা মোড় এলাকায় এক ১৬ চাকার বিরাট ট্রাক আটক করা হয়। পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩২০টি বস্তা। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে। যার মধ্যে ছিল মোট ১৬,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।

বস্তাগুলোর গায়ে থাকা ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি, গাড়ির কাগজপত্র, ট্যাক্স চালান এবং পারমিট সংক্রান্ত একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিশাল পরিমাণ ওই বিস্ফোরক অবৈধভাবে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার কন্দাপুর মণ্ডলের কোনাপুর থেকে পাঠানো হয়েছিল। 'বালাজি এন্টারপ্রাইজ' নামের কোনও কোম্পানির তরফে এই বিশাল পরিমাণ বিস্ফোরক বাংলায় আনা হয়।

বিপুল পরিমাণ বিস্ফোরক গাড়ি থেকে নামানোর কথা ছিল বাংলাতেই। তবে ঝাড়খণ্ডের দেওঘরের সিরসিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল গাড়িটি। 

ইতিমধ্যেই, ট্রাকচালক এবং তাঁর সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এলাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এর পেছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে। 


```