Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কী কাণ্ড! মায়াবতীর জন্মদিনের কেক 'লুট'? দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কেক গিয়েছে চুরি! ‘বুয়া’র জন্মদিনের কেকই কি না ‘লুট’ হল! তবে ঠিক লুট বলা যায় না, হামলে পড়ে খাবলে খুবলে পেল্লাই কেকের দফারফা করে দিলেন দলীয় সমর্থকরাই। সেই ভিডিও ভাইরালও হল সোশ্যাল মিডিয়ায়। গতকাল ১৫ জানুয়ারি ৬৩-তে পা দিয়েছে

কী কাণ্ড! মায়াবতীর জন্মদিনের কেক 'লুট'? দেখুন ভিডিও

শেষ আপডেট: 15 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কেক গিয়েছে চুরি! ‘বুয়া’র জন্মদিনের কেকই কি না ‘লুট’ হল! তবে ঠিক লুট বলা যায় না, হামলে পড়ে খাবলে খুবলে পেল্লাই কেকের দফারফা করে দিলেন দলীয় সমর্থকরাই। সেই ভিডিও ভাইরালও হল সোশ্যাল মিডিয়ায়। গতকাল ১৫ জানুয়ারি ৬৩-তে পা দিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। আর এ বারের জন্মদিনটা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এসপি-র সঙ্গে জোট বেঁধেছেন সদ্যই। জোটসঙ্গী এসপি-র অখিলেশ সিংহ যাদব পরে এসে ‘বুয়া’কে শাল উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন। দুই নেতার মধ্যে বৈঠকও হয়েছে। প্রতি বারের মতো চোখ ধাঁধানো রোশনাই  না হলেও কেক কেটে দলীয় সমর্থকদের জন্মদিন পালনের অনুমতি দিয়েছিলেন বিএসপি নেত্রী। আর তাতেই ঘটে গেল অঘটন। আমরোহায় মঞ্চ বেঁধে বেশ হই হই করে জন্মদিন পালনে মেতেছিলেন আয়োজকরা। পেল্লাই কেকের অর্ডারও দেওয়া হয়েছিল। তিন স্তরের নীল-সাদা কেকের উপর নানা রকম কারুকাজ। নেত্রীর নামে জয়ধ্বনি দিতে দিতে আয়োজকরা মঞ্চে উঠতেই শুরু হয় গন্ডগোল।  একেবারে রে রে করে ছুটে আসেন সমর্থকরা।  কেক কাটার আর প্রয়োজন পড়ে নি। খাবলা দিয়ে দলা দলা করে কেক তুলে নিতে শুরু করেন সমর্থকরা। তারপর সোজা সেই কেক চালান যায় পেটে।  আয়োজকরা যতক্ষণে বাধা দিতে ছুটে আসেন, ততক্ষণে গোটা কেকই উধাও। টেবিলের উপর ছড়িয়ে থাকা ক্রিমও ছেড়ে দেননি লোকজন। চেটেপুটে সেটাও সাফ করে দেন নিমেষে। https://twitter.com/ANINewsUP/status/1085127869746081792 এর আগে অনেক বারই মায়াবতীর জন্মদিনে ধনাঢ্য বর্ণাঢ্য ধূম দেখা গিয়েছে। আলোর রোশনাই, টন টন লাড্ডু বিলি হয়েছে। দলের সমর্থকদের কাছ থেকে এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ হয়েছে যে দলের ভেতরে বাইরে সর্বত্রই প্রবল সমালোচনার ঝড় উঠেছে। প্রচারমাধ্যমও ছেড়ে কথা বলেনি। তার পর থেকেই মায়াবতী সামলে নিয়েছেন, ঐশ্বর্যের দেখানেপনা ছেড়ে নিজের জন্মদিনের সঙ্গে দলীয় সংগঠনের কাজকে যুক্ত করে দিয়েছেন তিনি। এ বারের জন্মদিনে আত্মজীবনীর নবতম সংস্করণ প্রকাশ এবং সাংবাদিক বৈঠকই ছিল মূল আকর্ষণ। তবে কেক কাটার আবদারে বাধা দেননি। কেক ‘লুট’-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই  গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বড় নেতারা। নেত্রীও কোনও মন্তব্য করেননি।  

```