Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ার পানশালায় বন্দুকবাজের হামলায় নিহত ১৩

দ্য ওয়াল ব্যুরো: ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় একটি বারে বুধবার গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটেছে। নির্বিচারে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে এক যুবক। পরে পুলিশের গুলিতে মারা গেছে হামলাকারী নিজে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন

ক্যালিফোর্নিয়ার পানশালায় বন্দুকবাজের হামলায় নিহত ১৩

শেষ আপডেট: 7 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় একটি বারে বুধবার গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটেছে। নির্বিচারে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে এক যুবক। পরে পুলিশের গুলিতে মারা গেছে হামলাকারী নিজে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। এলাকার এক ডেপুটি শেরিফ রন হেলাস রয়েছেন নিহতদের তালিকায়। ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদী হামলার কোনও সম্পর্ক আছে কি না তা এখনও পরিষ্কার নয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থাউস্যান্ড ওকস শহরের একটি পানশালা বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে এই ঘটনা ঘটেছে। এই শহরটি একটি শান্ত ও নির্জন শহর। মোটের উপর ধনী লোকেদেরই বসবাস এখানে। সেখানে কী ভাবে  অত রাতে পানশালায় এই হামলা হলো তা বুঝে উঠতে পারছেন না এলাকার বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অন্তত ৩০টি গুলি চালিয়েছিল আততায়ী। এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে এগারোটা নাগাদ বারের মূল হলটিতে ছুটে ঢোকে এক যুবক। ঢুকেই কালো একটি পিস্তল বার করে গুলি চালাতে শুরু করে। জায়গাটি ধোঁয়ায় ঢেকে গেছিল। সম্ভবত স্মোক বম্ব ব্যবহার করা হয়েছিল। প্রাণ বাঁচাতে লোকজন চেয়ার দিযে জানলাও ভাঙতে শুরু করেন। কিন্তু তার আগেই অন্তত ১৩ জনের মৃত্যু হয়।

```