Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারের মধ্যে খুন

দ্য ওয়াল ব্যুরো: ডিজের বিরুদ্ধে অভিযোগ, ঠিকঠাক গান বাজাতে পারছে না সে। এই নিয়ে তর্কাতর্কি। শেষকালে ভয়ংকর খেপে গিয়ে ডিজে কোমর থেকে বার করল ছুরি। বিঁধিয়ে দিল একজনের বুকে। ওখানেই মৃত্যু হল তার। দিল্লির এক বারের ঘটনা। ইস্মিত নামে বছর পঁচিশের এ

বারের মধ্যে খুন

শেষ আপডেট: 7 May 2018 08:38

দ্য ওয়াল ব্যুরো: ডিজের বিরুদ্ধে অভিযোগ, ঠিকঠাক গান বাজাতে পারছে না সে। এই নিয়ে তর্কাতর্কি। শেষকালে ভয়ংকর খেপে গিয়ে ডিজে কোমর থেকে বার করল ছুরি। বিঁধিয়ে দিল একজনের বুকে। ওখানেই মৃত্যু হল তার। দিল্লির এক বারের ঘটনা। ইস্মিত নামে বছর পঁচিশের এক যুবক গত রবিবার রাতে জন্মদিনের পার্টি করছিল দিল্লির বারে। সঙ্গে ছিল তার ১০ বন্ধু। তারা ছিল বারের চারতলায়। পাঁচতলায় গান বাজাচ্ছিল দীপক বিস্ত। অভিযোগ, ইস্মিতের বন্ধুরা যে গান বাজাতে বলেছিল, ডিজে তা বাজায়নি। তাতে রেগে গিয়ে বন্ধুদের একজন পাঁচতলায় উঠে গিয়ে ডিজেকে শাসাতে থাকে। এই নিয়ে শুরু হয় ঝগড়া। তা থেকে মারামারি। বারের কর্মীদের সঙ্গে ইস্মিতের বন্ধুরা মারপিটে জড়িয়ে পড়ে। চেয়ার আর মদের বোতল নিয়ে দু 'পক্ষ পরস্পরকে আক্রমণ করে। এই সময় ডিজে দীপক ছুরি বার করে বিজয়দীপ নামে ইস্মিতের এক বন্ধুর বুকে বসিয়ে দেয়। ইস্মিতের এক বান্ধবীও ওই বারে পার্টি করছিল। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। সে এখন হাসপাতালে। পুলিশ যখন সেই বারে পৌঁছায় তখন সেখানকার বেশিরভাগ কর্মী পালিয়েছে। তবে ধরা পড়েছে দীপক। তার ছুরিটিও পাওয়া গিয়েছে। বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

```