Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি-বোমাবাজি ইসলামপুরে! অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ১২ বছরের ছাত্রীর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বোমাবাজি শুরু হয় এবং গুলিও চলে। সেই সময় বাড়ির ভিতরে ছিল কৌসেরা। গুলিতে সে গুরুতর জখম হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি-বোমাবাজি ইসলামপুরে! অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ১২ বছরের ছাত্রীর

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 December 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে (Islampur violence) মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রীর। গভীর রাতে বোমা ও গুলির আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকা (bomb blast firing Islampur)। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কৌসেরা বেগম। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অন্তর্গত মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায়। মৃত কিশোরীর বয়স ছিল মাত্র ১২ বছর (12 year old death)। সে ওই এলাকার বাসিন্দা জাহিদ আলমের মেয়ে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রফিক আলম ও নুর আলম- এই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, কৌসেরার বাবা জাহিদ আলম রফিক আলমের ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণেই শনিবার রাতে নুর আলমের অনুগামীরা জাহিদ আলমের বাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বোমাবাজি শুরু হয় এবং গুলিও চলে। সেই সময় বাড়ির ভিতরে ছিল কৌসেরা। গুলিতে সে গুরুতর জখম হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন (12-Year-Old Girl Killed in Firing)।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। রাতভর টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রবিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি পুরনো জমি সংক্রান্ত বিবাদের জের। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কীভাবে এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি ফেরাতে পুলিশ সতর্ক রয়েছে। 


```