Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিউটাউনে দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর অবস্থা! সিট থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, আহত ১২

নিউটাউনে দুই বাসের ভয়ঙ্কর রেষারেষিতে সিট থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, আহত অন্তত ১২ জন। বেপরোয়া বাসচালনায় আতঙ্ক ছড়াল আইটি কর্মীদের মধ্যে।

নিউটাউনে দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর অবস্থা! সিট থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, আহত ১২

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 February 2026 14:22

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেক সেক্টর ফাইভ (Salt Lake Sector V) থেকে বিশ্ব বাংলা গেটের (Biswa Bangla Gate) পথে ফের বেপরোয়া রেষারেষি। আহত হলেন ১২ জন যাত্রী। তাঁদের মধ্যে বেশিরভাগই তথ্যপ্রযুক্তি সংস্থার (IT Company) কর্মী।

দুপুর প্রায় ১২টা নাগাদ আলিপুর চিড়িয়াখানা–নিউটাউন (Alipore Zoo–New Town) রুটের ২৬০ নম্বর বাস (Route 260) এবং সল্টলেক–বারাসতগামী (Salt Lake–Barasat) ডিএন ৪৭ রুটের বাস (Route DN47) নজরুল তীর্থ (Nazrul Tirtha) থেকে বেরোনোর পর থেকেই গতি বাড়িয়ে একে অপরকে ওভারটেক করতে থাকে। নিউটাউন মেলা প্রাঙ্গণ (New Town Mela Ground) পেরনোর ঠিক পরেই ২৬০ রুটের বাসটি ডিএন ৪৭ বাসটিকে কাটিয়ে সামনে বেরোতে গেলে আচমকা সামনে চলে আসে একটি বাইক (Bike)।

নিয়ন্ত্রণ হারিয়ে ২৬০ রুটের বাসটি সোজা ধাক্কা মারে বারাসতগামী বাসের পিছনে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে কয়েকজন যাত্রী সিট থেকে ছিটকে পড়েন। দুই বাস মিলিয়ে অন্তত ১২ জন আহত হন। খবর পেয়েই নিউটাউন থানার (New Town Police Station) পুলিশ এবং নিউটাউন ট্র্যাফিক গার্ডের (New Town Traffic Guard) কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Sub-Divisional Hospital) নিয়ে যান। দু’টি বাসের চালক ও কন্ডাক্টর (Driver & Conductor) তখনই গা–ঢাকা দেন।

পুলিশ দু’টি বাসকেই আটক করেছে এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা (Case) রুজু করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এলাকার বাসিন্দারা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিক ও বিরক্তও। কারণ গত শনিবারই বিশ্ব বাংলা সরণিতে (Biswa Bangla Sarani) বেপরোয়া গতিতে চলার সময় একটি গাড়ি উল্টে যায়—আহত হন দুই তরুণী ও এক তরুণ। নিত্যযাত্রীদের বক্তব্য, “এলাকায় প্রতিদিন এভাবে বাস দৌড়লে ভয় তো লাগবেই। ট্র্যাফিক পুলিশের (Traffic Police) উচিত আরও কড়া ব্যবস্থা নেওয়া।”

বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) এক কর্তা এ ব্যাপারে বলেন, “ধরপাকড়, জরিমানা, সচেতনতা শিবির—সবই চলছে। তবু কেন এমন ঘটনা বারবার ঘটছে, সেটা খতিয়ে দেখা হবে।”


```