Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মদ বিক্রিতে বাংলায় বসন্ত! বর্ষবিদায়-বর্ষবরণে হাজার কোটির রেকর্ড

১২ মাসে ১৩ পার্বণ নিয়ে বাঙালি! আর সেখানে 'করুক মাথা ঝিম ঝিম' থাকবে না, তা কি কখনও হয়!

মদ বিক্রিতে বাংলায় বসন্ত! বর্ষবিদায়-বর্ষবরণে হাজার কোটির রেকর্ড

মদ বিক্রিতে রেকর্ড ছুঁল বাংলা।

শেষ আপডেট: 3 January 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: ১২ মাসে ১৩ পার্বণ নিয়ে বাঙালি! আর সেখানে 'করুক মাথা ঝিম ঝিম' থাকবে না, তা কি কখনও হয়!

আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, কলকাতা-সহ সারা রাজ্যে যেখানে বছরে গড়ে প্রায় দু'হাজার কোটি টাকার মদ বিক্রি হয় সেখানে বর্ষবিদায়-বর্ষবরণে রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় হাজার কোটি টাকার! পরিসংখ্যানের নিরিখে বড়দিন থেকে শুরু করে বর্ষবিদায় কিংবা বর্ষবরণে দুর্গা পুজোর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে বাঙালি।

আবগারি দফতর সূত্রের খবর, গত দুর্গাপুজোর চারদিনে রাজ্যে মোট মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা। সেখানে ২০ ডিসেম্বর থেকে বড়দিন, নববর্ষে মদ বিক্রির পরিমাণ প্রায় আট গুণ বেশি। এবং বিক্রি বা চাহিদার নিরিখে দেশি নয়, এগিয়ে রয়েছে বিদেশি মদ এবং বিয়ার।

সম্প্রতি বাজেটে মদের দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে দাম বৃদ্ধি হওয়ায় বিক্রি কিছুটা কমতে পারে বলে অনেকের ধারণা ছিল। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, উৎসবে রাতে 'এই তো জীবন'কে আরও বেশি করে উপভোগ করতে দামের পরোয়া করেনি বাঙালি। বরং অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। যার ফলে রাজ্যেরও বাড়তি লক্ষ্মীলাভ হয়েছে।


```