Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

করোনা-কামড়কে হারিয়ে সেরে উঠলেন চিনের ১০০ বছরের বৃদ্ধ! আশার আলো বিশ্বজুড়ে

দ্য ওযাল ব্যুরো: এই মুহূর্তে গোটা বিশ্বে সবচেয়ে আতঙ্কজনক শব্দটি বোধহয় 'করোনাভাইরাস'। যে ভাইরাসের সংক্রমণে বিশ্বের প্রায় ১০০টি দেশজুড়ে চার হাজার মানুষের মৃত্যুমিছিল এবং আক্রান্ত এক লক্ষ, সে নিয়ে তো এমন আতঙ্কই স্বাভাবিক। বিশ্বের সবচেয়ে বড় ম

করোনা-কামড়কে হারিয়ে সেরে উঠলেন চিনের ১০০ বছরের বৃদ্ধ! আশার আলো বিশ্বজুড়ে

শেষ আপডেট: 9 March 2020 07:34

দ্য ওযাল ব্যুরো: এই মুহূর্তে গোটা বিশ্বে সবচেয়ে আতঙ্কজনক শব্দটি বোধহয় 'করোনাভাইরাস'। যে ভাইরাসের সংক্রমণে বিশ্বের প্রায় ১০০টি দেশজুড়ে চার হাজার মানুষের মৃত্যুমিছিল এবং আক্রান্ত এক লক্ষ, সে নিয়ে তো এমন আতঙ্কই স্বাভাবিক। বিশ্বের সবচেয়ে বড় মহামারী হিসেবে এই অসুখকেই চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেই করোনার মারণ-ছোবল থেকে প্রাণে বেঁচে সুস্থ হয়ে উঠলেন শতায়ু এক বৃদ্ধ! চিনের হুবেই প্রদেশের উহান শহরের এই ঘটনায় অনেকটা উজ্জ্বল হল করোনা-যোদ্ধাদের আশার আলো। চিনের উহান শহরকেই করোনাভাইরাসের আঁতুরঘর বলে চিহ্নিত করা হয়েছে মহামারী ছড়ানোর পরে। মনে করা হয়েছে, সেখানকার সি ফুড বাজার থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। করোনাভাইরাসের নভেল টাইপটি পশুপাখির জন্য মৃত্যুভয়ের কারণ না হলেও, তা মানুষের শরীরের জন্য বিপজ্জনক ও সংক্রামক। ঘাতক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে শুরু করেছে মানুষ। শুধু চিনেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। কোনও ভাবেই নির্মূল করা যাচ্ছে না প্রাণঘাতী এই জীবাণুকে। এই অবস্থায় অভূতপূর্ব ঘটনা ঘটালেন ১০০ বছরের ওই বৃদ্ধ। চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত মাসেই পরিবারের লোকদের নিয়ে নিজের ১০০ বছরের জন্মদিন পালন করেছিলেন উহানের ওই বাসিন্দা। তার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা করার পর তাঁর শরীরে করোনাভাইরাসের হদিস মেলে। সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠিয়ে চিকিৎসা শুরু হয় তাঁর। তিনি অ্যালঝাইমার্স, হাইপার টেনশন ও হৃদরোগেও আক্রান্ত ছিলেন আগে থেকেই। ফলে করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে বেঁচে ফেরা খুব একটা সহজ ছিল না। তবু চেষ্টা চালিয়ে যান চিনের চিকিৎসকরা। সংক্রমণরোধী ওষুধ, থেরাপি সব চলতে থাকে। অবশেষে সপ্তাহ দুয়েকের মাথায় সুস্থ হয়ে উঠেছেন ওই বৃদ্ধ। গত শনিবার আরও ৮০ জন মানুষের সঙ্গে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পৃথিবীজুড়ে যখন করোনাভাইরাস একের পর এক মৃত্যুর খবর বয়ে আনছে, তখন ১০০ বছরের একজন মানুষের সেই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে ফিরে আসার কাহিনি রীতিমতো বিস্ময়জনক। খোদ চিকিৎসকরাও যেন বিশ্বাস করতে পারছেন না এমনটা ঘটার কথা। এর আগে এত বয়স্ক কোনও মানুষ করোনাভাইরাস সংক্রমণের পরেও জীবনে ফেরেননি। তাই ব্যতিক্রমী এই সুস্থতার উদাহরণ করোনা-আতঙ্কে আচ্ছন্ন এই পরিস্থিতিতে আশার আলো হয়ে উঠেছে সকলের কাছে।

```