Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

১০০ দিন! আরজি করের বিচার চেয়ে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা

'বিচারহীন ১০০ দিন' স্লোগানকে সামনে রেখে ওই দিন একাধিক কর্মূসূচি নিয়েছে নির্যাতিতার বিচারের দাবিতে তৈরি অভয়া মঞ্চও।

১০০ দিন! আরজি করের বিচার চেয়ে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা

বিচার চেয়ে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা।

শেষ আপডেট: 16 November 2024 08:40

দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্ট থেকে ১৭ নভেম্বর। আরজি করের বিচার চেয়ে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা।

আগামী ১৭ নভেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 'বিচারহীন ১০০ দিন' স্লোগানকে সামনে রেখে ওই দিন একাধিক কর্মূসূচি নিয়েছে নির্যাতিতার বিচারের দাবিতে তৈরি অভয়া মঞ্চও। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম সিনহা। দ্য ওয়ালকে তিনি বলেন, "দিল্লির নির্ভয়া কাণ্ডেও বিচার পেতে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল তাই রাতারাতি বিচার মিলবে, এমনটা আমরাও আশা করছি না। তবে আরজি করের নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি রাখতে হবে, যাতে আর একটাও এমন ঘটনা না ঘটে।" 

জানা যাচ্ছে, আরজি করের 'বিচারহীন ১০০ দিন' স্লোগানকে সামনে রেখে ওই দিন শহরের ১০০টি জায়গায় ১০০ মিনিটের নীরবতা পালন করা হবে। সাইকেল মিছিল হবে নির্যাতিতার সোদপুরের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত। এর পাশাপাশি রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কদের জনতার চার্জশিট পাঠাবে অভয়া মঞ্চ।

অন্যদিকে দ্রুত বিচারের দাবিতে ওই দিন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা।

দ্রুত বিচারের দাবিতে শুক্রবার মেডিক্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। ওই মঞ্চ থেকে শুক্রবার সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ অনিকেত মাহাতো ৷ তাঁর বক্তব্য, 'আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক। ধরা পড়ুক আসল অপরাধীরা'।


```