
শেষ আপডেট: 10 August 2019 18:30
পরের দিনও ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয়। একই সময় পার্কে মুন্সিমারকে চেপে ধরে দুই তরুণী ও তাদের মায়েরা। গলা তুলে সকলকে শুনিয়ে তারা বলে, "এই মেয়েটির মাথায় পাগড়ি। এতএব মেয়েটি সন্ত্রাসবাদী। এরা খুব বিপজ্জ্নক। এদের বার করে দেওয়া উচিত। "
ঘটনাটা হয়তো সেখানেই ধামাচাপা পড়তে পারত। তবে হয়নি। বাড়ি ফিরে পরিবারকে সবটা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফোকাস করার কথা বলে শিশুটি নিজেই। ভিডিয়ো বার্তায় সে জানায়, "এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে এখনও অনেক মানুষের মধ্যেই শিক্ষা এবং মুক্ত চিন্তাভাবনার খামতি রয়েছে। সংযত আচরণ করতে জানেন না অনেকেই। তাঁরা ভুলে যাচ্ছেন, শিখরা কর্তব্যপরায়ণ হন, তাঁরা অন্যকে ভালোবাসতে জানেন। আমি শিখ, তাই আমি গর্বিত।"
https://twitter.com/sikhdad/status/1159503621983211523?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1159503621983211523&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findians-abroad%2F10-year-old-sikh-girls-message-after-being-called-terrorist-in-uk-2083312
সেই পার্কে আবার খেলতে যাবে বলেই জানিয়েছে মুন্সিমার। আরও বেশি সাহস নিয়ে এবং আগের মতোই মাথা তুলে। কারণ তার কথায়, "শিখরা ভয় পেতে শেখেনি। আমার মতোই এমন হেনস্থার শিকার হলে মুখ বন্ধ রাখবেন না, পরিবারকে জানান। মাথা তুলে বাঁচুন।"
বিদেশের মাটিতে শিখদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষের ঘটনা এই প্রথম নয়। এর আগেও মাথায় পাগড়ি থাকায় মেলবোর্নে স্কুল বাসের মধ্যে ১৩ বছরের কিশোর হরজিৎ সিংকে খুনের হুমকি দিয়েছিল তিন জন। মেক্সিকো সিটি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা বিমানে উঠতে বাধা দিয়েছিলেন ওয়ারিশ অহলুওয়ালিয়া (৪১) নামে এক শিখ অভিনেতাকে। ওই ঘটনার প্রতিবাদে বিমানকর্মীদের মধ্যে ধর্মীয় সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছিলেন তিনি।