Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

২০১৮ সালে দশ হাজার ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, যা দশ বছরে সর্বাধিক

দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রতি দিন গড়ে ২৮ জন করে ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন গত বছর মানে ২০১৮ সালে – ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। গত এক বছরে দেশে আত্মহত্যা করেছেন দশ হাজার ছাত্রছাত্রী যা এক দশ

২০১৮ সালে দশ হাজার ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, যা দশ বছরে সর্বাধিক

শেষ আপডেট: 11 January 2020 10:05

দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রতি দিন গড়ে ২৮ জন করে ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন গত বছর মানে ২০১৮ সালে – ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। গত এক বছরে দেশে আত্মহত্যা করেছেন দশ হাজার ছাত্রছাত্রী যা এক দশকে সর্বোচ্চ। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮১ হাজার ৭৫৮ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন বলে ওই পরিসংখ্যানে রয়েছে। প্রথম পাঁচ বছরের তুলনায় শেষ পাঁচ বছরে আত্মহত্যার প্রবণতা ৫৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে রয়েছে ২০১৮ সালে ১০ হাজার ১৫৯ জনের আত্মহত্যা। সব মিলিয়ে ২০১৮ সালে ভারতে মোট এক লক্ষ তিরিশ হাজার জন আত্মহত্যা করেছেন এর মধ্যে আট শতাংশ হলেন ছাত্রছাত্রীরা। শতাংশ হিসাবে কৃষকদের আত্মহত্যা ও ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার প্রায় সমান। আত্মঘাতী ছাত্রছাত্রীদের ১০ শতাংশ বেকার। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য আত্মহত্যা করেছেন ২৫ শতাংশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আত্মহত্যার নেপথ্যে রয়েছে ড্রাগের নেশা, পরিবার ভেঙে যাওয়া ও সম্পর্ক ভেঙে যাওয়া। সমাজবিদরা একে মনস্তাত্ত্বিক-সামাজিক সামাজিক সমস্যা বলে মনে করছেন। পরিসংখ্যানটি দেখলে থ্রি ইডিয়টস ছবির একটি দৃশ্যের কথা মনে পড়ে যেতে পারে। জয় লোবোর মৃত্যুর পরের ঘটনা। রণছোড়দাস শ্যামলদাস চাঁচড় ওরফে ব়্যাঞ্চো পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের নির্দেশক বীরু সহস্রবুদ্ধের কাছে। তাঁর মুখ দিয়ে ‘সিস্টেমে’ সমস্যার কথা বলেছিলেন পরিচালক।

```