Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

'গ্রাম বন্ধ, কৃষকেরা ছুটিতে' শুরু হলো ১০ দিনের ধর্মঘট

দ্য ওয়াল ব্যুরো:  রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে বালতি বালতি দুধ। ট্রাক থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আলু, টমেটো, সবজি। ফেলে দিচ্ছেন সেই ফসল ফলানো কৃষকরাই। স্লোগান দিচ্ছেন, ‘গ্রাম বন্ধ, কৃষকরা ছুটিতে’। আজ থেকে দশ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ত

'গ্রাম বন্ধ, কৃষকেরা ছুটিতে' শুরু হলো ১০ দিনের ধর্মঘট

শেষ আপডেট: 1 June 2018 06:28

দ্য ওয়াল ব্যুরো:  রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে বালতি বালতি দুধ। ট্রাক থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আলু, টমেটো, সবজি। ফেলে দিচ্ছেন সেই ফসল ফলানো কৃষকরাই। স্লোগান দিচ্ছেন, ‘গ্রাম বন্ধ, কৃষকরা ছুটিতে’। আজ থেকে দশ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। এই হরতালের ডাক দিয়েছে ১৩০টা কৃষক সংগঠনের যুক্ত মঞ্চ রাষ্ট্রীয় কৃষক মহাসঙ্ঘ। বিজেপির প্রতিশ্রুতি দেওয়া ন্যূনতম সহায়ক মূল্য না পাওয়াতেই শুরু হয়েছে এই বিক্ষোভ। এই ধর্মঘটের প্রভাব পড়তে পারে দেশের বিভিন্ন শহরে। দেখা দিতে পারে দুধ ও অন্য তরিতরকারির অভাব। বাড়তে পারে দামও। আশঙ্কায় দিল্লি সহ বেশ কিছু শহরেই এখন থেকে সবজি কিনে রাখছেন সাধারণ মানুষ। এই হরতালে অনেকেই দেখতে পাচ্ছেন একই দাবিতে গত বছরের জুন মাসে মধ্যপ্রদেশের মাণ্ডসরের কৃষক বিক্ষোভের ছায়া। অশান্তি আটকাতে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা মধ্যপ্রদেশ। কড়া নিরাপত্তা মহারাষ্ট্র ও পাঞ্জাবেও। https://www.youtube.com/watch?v=q9XaLZTyYkM তবে কৃষক নেতারা বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনই করতে চান তাঁরা। তাঁদের মতে,  কৃষকরা টমেটো আর কুমড়ো মতো সবজির দাম পাচ্ছেন কেজিতে এক টাকা। পেঁয়াজ কেজিতে পঞ্চাশ পয়সা। এই অবস্থায় ন্যূনতম সহায়ক মূল্যর পাওয়ার জন্য আন্দোলন করা ছাড়া উপায় নেই। গোটা দেশের কৃষিঋণ মুকুবেরও দাবি তুলেছেন তাঁরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী ঐক্যের মুখে ইতিমধ্যেই কোণঠাসা নরেন্দ্র মোদীর সরকার। কাইরানার হারের পর বেড়ে গিয়েছে বিজেপির রক্তচাপ। এর মধ্যে কৃষকদের আন্দোলন তাদের আরও চাপে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য সোজাসাপটা দোষ দিচ্ছেন কংগ্রেসকে। তিনি বলছেন, মধ্যপ্রদেশের বিজেপি সরকার প্রথম থেকেই কৃষকদের প্রতি দায়বদ্ধ, কৃষকদের জন্য অনেক কাজই করা হচ্ছে। (ছবি: গত বছরের কৃষক বিক্ষোভের সময় এ ভাবেই দুধ ফেলে দেন কৃষকেরা)   

```